নদের তীরে সিসা কারখানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেখা যাচ্ছে তাঁরা রাষ্ট্রের আইনকানুন ও সরকারি প্রশাসনকেও গ্রাহ্য করেন না। নইলে সরকারি ছাড়পত্র বা অনুমতি ছাড়াই তাঁরা ওই কারখানা গড়ে তোলার সাহস পেয়েছেন কী করে? ওই কারখানায় ব্যাটারিচালিত ইজিবাইকসহ বিভিন্ন যন্ত্রপাতির পরিত্যক্ত ব্যাটারি থেকে সিসা আহরণ করা হয়।

পরিত্যক্ত ব্যাটারিগুলো কয়লার আগুনে পোড়ানো হয় এবং সেখান থেকে গলিত সিসা আলাদা করে সংগ্রহ করা হয়। এসব ব্যাটারিতে সিসা ছাড়া আরও থাকে প্লাস্টিক, দস্তা ইত্যাদি। সেসব পোড়ার ফলে ডাই-অক্সিন, কার্বন মনোক্সাইড, কার্বন ডাই-অক্সাইড, সালফার অক্সাইড প্রভৃতি বিষাক্ত গ্যাস উৎপন্ন হয়, প্লাস্টিকের অপোড়া বর্জ্যাংশ ছাইয়ের মতো ছড়িয়ে পড়ে চারপাশে। উচ্চ তাপ ও বিষাক্ত ধোঁয়ার মধ্যে মাস্ক বা অন্য কোনো সুরক্ষা ছাড়াই সারা রাত ধরে গলিত সিসা আলাদা করে সংগ্রহের কাজ করেন হতদরিদ্র কিছু মানুষ, যাঁরা এই কাজের স্বাস্থ্যগত ক্ষতি সম্পর্কে কিছুই জানেন না। অবশ্য মালিক তাঁদের কাউকেই বেশি দিন রাখেন না। কারণ তাঁরা জানেন, এ কাজ যাঁরা বেশি দিন করবেন, তাঁদের প্রাণসংশয় দেখা দেবে।

ব্যাটারি পুড়িয়ে সিসা আহরণের এই কারখানার কারণে সিদ্দিপাশা গ্রামের দুই শতাধিক পরিবারের অনেক মানুষ হাঁপানি, মাথাব্যথা, কাশি ইত্যাদি নানা স্বাস্থ্যগত সমস্যায় ভুগছেন। কিন্তু স্থানীয় পরিবেশ অধিদপ্তর কিংবা উপজেলা প্রশাসন কারখানাটি বন্ধ করার কোনো উদ্যোগ নেয়নি। কারখানাটি চলছে দুই বছর ধরে, পরিবেশ অধিদপ্তর নাকি তা জানতই না। আর এখন বলা হচ্ছে ম্যাজিস্ট্রেট বদলি হয়েছেন বলে ওটা উচ্ছেদ করা যাচ্ছে না। এসব খোঁড়া কৈফিয়ত দেখিয়ে আর গড়িমসি চলবে না, অবিলম্বে কারখানাটা উচ্ছেদ করা হোক।