নাগরিক সচেতনতার বিষয়টি জরুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 সংগঠনটি তাদের এ উদ্যোগের সঙ্গে সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গকে যুক্ত করে নাগরিকদের, বিশেষ করে তরুণদের উদ্বুদ্ধ করার কর্মসূচি নিয়েছে। ‘আমি শপথ করছি যে জীবনে কখনো ডাস্টবিন ছাড়া অন্য কোথাও ময়লা ফেলব না। বিশেষ করে রাস্তায় ও খোলা জায়গায়। অন্যদেরও ময়লা না ফেলতে উৎসাহিত করব। আমি পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার শপথ নিচ্ছি।’ এই শপথ নিয়ে যে কয়েক শ তরুণ এই উদ্যোগে শামিল হয়েছে, তা খুবই উৎসাহব্যঞ্জক।

ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা শহরের রাস্তা, পার্ক ও উন্মুক্ত জায়গা থেকে ময়লা সংগ্রহ করে নগর কর্তৃপক্ষের হাতে তা তুলে দেওয়ার যে কর্মসূচি এই স্বেচ্ছাসেবকেরা পালন করেছে, সচেতনতা সৃষ্টির ক্ষেত্রে তা খুবই কার্যকর ভূমিকা পালন করবে। নিয়মিত এ ধরনের কর্মসূচি ও স্কুল পর্যায়ে শিশুদের মধ্যে এ আন্দোলনের মূল বিষয়টি ছড়িয়ে দেওয়া গেলে তা খুবই ফলদায়ক হবে। একটা শিশুর মনে এটা ঢুকিয়ে দিতে হবে যে ডাস্টবিন ছাড়া ময়লা ফেলা যায় না।

তবে দেশকে পরিচ্ছন্ন রাখার মূল দায়িত্ব আসলে সরকার ও নগর কর্তৃপক্ষকেই নিতে হবে। পরিচ্ছন্ন দেশ ও ডাস্টবিন ছাড়া কোথাও ময়লা না ফেলতে জনগণকে উদ্বুদ্ধ করতে হলে শহর ও নগরের বিভিন্ন স্থানে ও পাবলিক প্লেসে পর্যাপ্ত ডাস্টবিনের ব্যবস্থা এবং সেগুলো ব্যবস্থাপনার দায়িত্ব তাদেরই নিতে হবে। সবার সম্মিলিত চেষ্টায় পরিষ্কার-পরিচ্ছন্ন হয়ে উঠুক দেশ।