নারী উদ্যোক্তাদের ঋণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তবে সার্বিক চিত্র হতাশাজনক হলেও সরকারি খাতের বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, বাংলাদেশ কৃষি উন্নয়ন ব্যাংক ছাড়াও বিদেশি খাতের সিটিএনএ ও এইচএসবিসি, বেসরকারি দেশীয় কমার্স ব্যাংক ও মিডল্যান্ড ব্যাংক লক্ষ্যমাত্রা পূরণ করেছে। এ জন্য এসব প্রতিষ্ঠান ধন্যবাদ পেতে পারে। এ ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক অক্ষমতার পাশাপাশি দৃষ্টিভঙ্গিগত দৈন্যের বিষয়টি উপেক্ষণীয় নয়।

একটি বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বলেছেন, নারী উদ্যোক্তা কম এবং অনেকে ঋণখেলাপি হয়েছেন। পুরুষ উদ্যোক্তাদের মধ্যেও অনেক ঋণখেলাপি আছেন। তাই বলে তাঁদের ঋণ দেওয়া তো কমানো হয়নি। তাহলে নারী উদ্যোক্তাদের প্রতি এই বৈষম্য কেন? নারী উদ্যোক্তাদের মধ্যে কেউ কেউ ঋণখেলাপি হলেও অর্থ লোপাট করে দেওয়ার অভিযোগ নেই। আসলে অধিকাংশ ব্যাংকের নীতনির্ধারকেরা তাঁদেরই ঋণ দিয়ে থাকেন, যাঁদের কাছে রাজনৈতিক আনুকূল্য এবং আর্থিক সুবিধা পাওয়া যায়। ফলে নারী উদ্যোক্তারা উপেক্ষিতই থেকে যান।

বাংলাদেশ ব্যাংক আলাদা ‌নারী উদ্যোক্তা বিভাগ গঠনই করেছিল নারী উদ্যোক্তাদের ঋণ দেওয়ার জন্য। প্রাথমিক পর্যায়ে তার সুফলও মিলেছিল। ২০১৫ সালে মোট ১ লাখ ৮৮ হাজার নারী উদ্যোক্তা ঋণও পেয়েছিলেন, যা ২০১৪ সালের চেয়ে ২৪০ শতাংশ বেশি। ব্যাংকগুলোকে নারী উদ্যোক্তা খুঁজে খুঁজে ঋণ দেওয়ার যে নিয়ম বাংলাদেশ ব্যাংক বেঁধে দিয়েছিল, সেটি সংশ্লিষ্টরা মানছে কি না, তারও তদন্ত হওয়া প্রয়োজন। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী এসএমই খাতের ১০ শতাংশ ঋণ যাতে নারী উদ্যোক্তাদের কাছে যায়, সে জন্য বাণিজ্যিক ব্যাংকগুলোকে আরও উদ্যোগী ভূমিকা নিতে হবে।