নারীশিক্ষায় সাফল্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারীশিক্ষায় সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রায় পৌঁছাতে পশ্চিম এশিয়া এবং সাব সাহারান আফ্রিকার অনেক দেশ যেখানে হিমশিম খাচ্ছে, সেখানে বাংলাদেশ মাইলফলক সাফল্য অর্জন করেছে। এই সাফল্যের পেছনে পূর্বাপর সরকারের অঙ্গীকার এবং নীতিগুলোর বাস্তবায়ন যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, তেমনি জাতিসংঘ, আন্তর্জাতিক সংস্থা, আমাদের উন্নয়ন অংশীদার এবং স্থানীয় বিভিন্ন এনজিওর অবদান কম নয়। উন্নয়নসূচির এই সাফল্যের জন্য আমরা তাদের সবাইকে ধন্যবাদ জানাই।
প্রাথমিক ও মাধ্যমিকে মেয়েরা ছেলেদের চেয়ে অগ্রগামী হলেও উচ্চশিক্ষায় ছেলেরা এখনো ৬ শতাংশ এগিয়ে রয়েছে। অবশ্য প্রাথমিক ও মাধ্যমিকে উপবৃত্তি এবং অন্যান্য সামাজিক ও অবকাঠামোগত সুবিধা যতটা বিদ্যমান, সেটা উচ্চশিক্ষায় ততটা বজায় নেই। প্রথম দুটি স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান মোটামুটি বাড়ির কাছে হলেও উচ্চশিক্ষার বিদ্যাপীঠের অবস্থান দূরে। সেখানে আবাসনসংকট বড় বাধা। সরকারের নীতিনির্ধারকদের এখন তাই অগ্রাধিকার ভিত্তিতে নারীর উচ্চশিক্ষা বিস্তারে বাধা দূর করতে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
প্রাথমিক–মাধ্যমিকে অর্ধেকই ছাত্রীশিক্ষামন্ত্রী বলেছেন, এখন থেকে ছেলেদের জন্য একটি হল হলে মেয়েদের জন্যও একটি করা হবে। কিন্তু বিদ্যমান বৈষম্য এতটাই প্রকট যে এটা দূর করতে হলে সরকারকে বিশেষ পদক্ষেপ নিতে হবে, সমান সুযোগের নীতি তেমন কাজে আসবে না। স্বাধীনতার ৪৩ বছর পরও বুয়েটের মতো সেরা বিদ্যাপীঠে মেয়েদের জন্য রয়েছে মাত্র একটি হল। উচ্চশিক্ষার পাশাপাশি নারীর কর্মসংস্থানের সুযোগ ও অনুকূল পরিবেশও তৈরি করা জরুরি। একসময়ে বিশেষ বিশেষ পেশায়ই নারীরা আসতেন। এখন বৃত্ত ভেঙে বহু চ্যালেঞ্জিং পেশায়ই তাঁদের সরব উপস্থিতি লক্ষ করা যাচ্ছে।
ওয়াশিংটনভিত্তিক ক্যাটো ইনস্টিটিউট গত মাসে প্রকাশিত এক সমীক্ষায় দেখিয়েছে, বাংলাদেশের পোশাক কারখানা-সংলগ্ন এলাকায় মেয়েরা গড়ে চার থেকে পাঁচ বছর পড়ে এবং বিয়েও হয় বেশি বয়সে। অন্যত্র মেয়েরা গড়ে তিন বছর পড়ে এবং বিয়েও হয় আগে। তাই নারীর কর্মসংস্থান বাড়ানো এবং কর্মপরিবেশ উন্নয়নের বিকল্প নেই।