নিউইয়র্কে দুই বাংলাদেশি খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুটেজে দেখা যায়, ওই হামলাকারীর পরনে ছিল কালো রঙের গেঞ্জি ও হাফপ্যান্ট। নিউইয়র্ক পুলিশের ধারণা, ‘হেইট ক্রাইম’ (ঘৃণামূলক অপরাধ) থেকে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। 

নিউইয়র্কে এই যুগল হত্যার ঘটনা এমন সময়ে ঘটল, যখন কেবল যুক্তরাষ্ট্র নয়, পশ্চিমের বিভিন্ন দেশে ইসলাম ধর্মাবলম্বীদের প্রতি ঘৃণামূলক প্রচারণা চলছে। কোথাও কোথাও তাঁদের ওপর হামলাও চালানো হচ্ছে। যুগল হত্যার ঘটনায় সেখানে বসবাসকারী বাংলাদেশিদের মধ্যে যে ক্ষোভ দেখা দিয়েছে, তা অস্বাভাবিক নয়। বিচারের মাধ্যমেই এই ক্ষোভের প্রশমন ঘটাতে হবে।

 প্রবাসী বাংলাদেশিরা এই হত্যার পেছনে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের ইসলামবিদ্বেষী প্রচারণাকে দায়ী করেছেন। অতএব, ঘটনাটিকে নিছক আইনশৃঙ্খলাজনিত সমস্যা হিসেবে দেখা ঠিক হবে না। বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট নিউইয়র্কের হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন। আমরা আশা করি অপরাধীকে শনাক্ত করে অবিলম্বে বিচারের মুখোমুখি করা হবে। তবে আসল কথা হচ্ছে নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে ইসলাম ধর্মের প্রতি যে ঘৃণামূলক প্রচারণা ও কর্মকাণ্ড চলছে, তা বন্ধে জরুরি পদক্ষেপ নেওয়া দরকার। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধর্ম বা জাতির মানুষ যাতে ঘৃণামূলক প্রচারণার শিকার না হন, তা যুক্তরাষ্ট্রকে নিশ্চিত করতে হবে। বিশ্বের মানবাধিকার নিয়ে যে দেশটি সোচ্চার, সেই দেশের নাগরিক কিংবা সেখানে বসবাসকারী অভিবাসীদের মৌলিক মানবাধিকার যেন কোনোভাবেই উপেক্ষিত না হয়।

আমরা নিউইয়র্কে নিহত দুই বাংলাদেশির প্রতি গভীর শোক জানাচ্ছি।