নিরাপত্তাহীনতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানী ঢাকার বছিলাসংলগ্ন শহীদ বুদ্ধিজীবী সেতু অবস্থিত। এই সেতুর ওপর হাজার হাজার যাত্রী যাতায়াত করে। কিন্তু প্রতিদিনই সেতুতে ছিনতাই ও চাঁদাবাজির ঘটনা ঘটে। প্রতিটি পরিবহন থেকে চাঁদা নেওয়া হয় বিভিন্ন সংগঠনের নামে। অনেক সময় বিশ্ববিদ্যালয় ও কলেজের ছাত্র-ছাত্রীদের টাকা, মোবাইল, ল্যাপটপ ও মোটরসাইকেল ছিনিয়ে নেওয়া হয়। দুপুর ও সন্ধ্যার পর ছিনতাইয়ের ঘটনা বেশি ঘটে। স্থানীয় সাংসদের কাছে প্রতিকার চেয়েও পাইনি। মো. নাসির উদ্দিন আহমেদ শিক্ষার্থী, কবি নজরুল সরকারি কলেজ, ঢাকা।