নির্বাচিত মন্তব্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমাদের বাড়িওয়ালা নতুন বছরের জন্য একবারে দুই হাজার টাকা বাড়িয়ে খুব লজ্জা পেয়েছেন। লজ্জা প্রকাশ করেই বললেন, তাঁর কিছু করার নেই। বাড়িওয়ালা সমিতির চাপে এ পরিমাণ ভাড়া বাড়াতে বাধ্য হয়েছেন। এর আগের বাসা খুঁজতে গিয়ে এমনই আরেক ক্লোন (!) করা বাড়িওয়ালা পেয়েছিলাম। তিনিও খুব বিনয়ের সঙ্গে স্বীকার করেছিলেন ‘ভাই, ভাড়া এত বেশি হওয়ার কোনো কারণ নেই, কী করব বলেন, আমি ভাড়া কম রাখলে আশপাশের বাড়িওয়ালারা ছুটে আসেন। আসেন স্থানীয় বাড়িওয়ালা সমিতির নেতারাও। তাঁদের কথার বাইরে যাওয়ার ক্ষমতা কারও নেই। তার মানে ভাড়াটেদের শোষণ করতে বাড়িওয়ালারা এককাট্টা। কিন্তু ভাড়াটেদের পাশে দাঁড়ানোর জন্য রাষ্ট্রে কেউই নেই!পলাশ আহসান[email protected]নির্বাচিত প্রস্তাবনারী ও শিশু নির্যাতন প্রতিরোধ সহায়তার জন্য ন্যাশনাল হেল্পলাইন সেন্টারের ‘হটলাইন’ ১০৯৯১ নম্বর চালু করা হয়েছে, যা অত্যন্ত সময়োপযোগী পদক্ষেপ। এর মাধ্যমে ভুক্তভোগীরা যোগাযোগ রক্ষা করে সহজে ত্বরিত সমাধান পেতে পারবে। তবে এটি ঘটনা ঘটে যাওয়ার পরের পদক্ষেপ। পারিবারিক নির্যাতন বন্ধের উৎসমূলের পদক্ষেপ হিসেবে বিবাহের আগেই ‘বিবাহোত্তর পারিবারিক বিধিমালা’ নামে একটি ফরম [যা নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রণীত হবে] পূরণ বরপক্ষের জন্য বাধ্যতামূলক করাটা বাঞ্ছনীয়। যেখানে বিবাহোত্তর নির্যাতন ও তার শাস্তির ধারাসমূহ লিপিবদ্ধ থাকবে এবং বর ও বরপক্ষ সবকিছু জেনে সজ্ঞানে ওই ফরম উপস্থিত সাক্ষীদের সম্মুখে স্বাক্ষর করবে। বিষয়টি গুরুত্ব অনুধাবন করতে সরকারের সংশিষ্ট মন্ত্রণালয়ের প্রতি বিনীত অনুরোধ করছি।আবুল খায়ের[email protected]