প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পদ্মা সেতু বাংলাদেশের জনগণের, বিশেষ করে দক্ষিণ-পশ্চিম বাংলার একটি কাঙ্ক্ষিত স্বপ্ন। এই স্বপ্নের বাস্তবায়ন আমরা সবাই চাই। কিন্তু এই সেতু নিয়ে সরকার ও বিরোধী দল একে অপরের প্রতি কাদা-ছোড়াছুড়ি করছে। মনে হচ্ছে, আগামী জাতীয় নির্বাচনে প্রধান দুই দলের জয়-পরাজয় নির্ভর করছে পদ্মা সেতুর ওপর।দেশের শত সমস্যার মধ্যে পদ্মা সেতু একটা সমস্যা। এ নিয়ে রাজনীতি কাম্য নয়।বঙ্গবন্ধু সেতু হওয়ার পর রাজধানীতে যে যানবাহনের বাড়তি চাপ পড়েছে, পদ্মা সেতু হলে চাপ আরও বাড়বে। বিষয়টি মাথায় রেখে কাজ করতে হবে। রেজওয়ানুল হকবামুনিয়া, ঠাকুরগাঁও।