প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী প্রতিশ্রুতি ছিল প্রত্যেক পরিবার থেকে একজনকে চাকরি দেওয়া। এখন এ সম্বন্ধে কোনো কিছু শোনা যাচ্ছে না। ইতিমধ্যে সরকারের তিন বছর অতিবাহিত হয়েছে। এ সময়ের মধ্যে অনেকের চাকরির বয়স শেষ হয়েছে। অনেকের বয়স শেষের পথে। তাই প্রধানমন্ত্রীর কাছে সবিনয় অনুরোধ, তিনি যেন আন্তরিকতার সঙ্গে বিষয়টি অনুধাবন করেন এবং যার যে যোগ্যতা আছে সে অনুযায়ী ব্যবস্থা নিন।শেখ আবু তালেবকালুখালী, রাজশাহী।