পানির অপচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কয়দিন আগে কোরবানির ঈদে বগুড়া শহরে পৈতৃক বাড়িতে ঈদ করতে গিয়েছিলাম। অভ্যাসমতো ভোরবেলা হাঁটতে বের হতাম। বৃন্দাবনপাড়ার ভেতর দিয়ে উপশহর হয়ে ফিরে আসতাম।প্রতিদিন যেটা আমাকে খুবই পীড়িত করেছে, প্রতিদিনই আমাকে দেখতে হতো সাপ্লাইয়ের সুপেয় পানি অনর্গল পড়ে যাচ্ছে রাস্তার নালায়। প্রতিটি বাড়ি থেকে এবং রাস্তার পাশে বসানো পাইপ থেকে। যেহেতু কোনোটাতেই ট্যাপ নেই। হয়তো ভেঙে গেছে, কিংবা খোয়া গেছে। কিন্তু প্রতিটি বাড়ি থেকে কেন সুপেয় পানি নালায় চলে যাচ্ছে। তাদের যদি পানির দরকার না থাকে, তাহলে সাপ্লাই বা কেন করা হচ্ছে? এ দৃশ্য শুধু বৃন্দাবনপাড়ার নয়, অন্যান্য পাড়ায়ও একইভাবে পানি পড়ে যাচ্ছে। জানি না, অন্যান্য শহরে কী হচ্ছে।ঢাকা শহরসহ দেশের বিভিন্ন এলাকায় যখন সুপেয় পানির একরকম মহামারি চলছে, তখন এভাবে পানি সরাসরি নালায় ফেলে দেওয়া হচ্ছে। পানি তোলার যে বিপুল খরচ, সেটাও এই গরিব দেশের জনগণের পকেট থেকেই যাচ্ছে।বিশ্বব্যাপী সুপেয় পানির যে আকাল চলছে, সে ব্যাপারে ন্যূনতম ধারণা থাকলেও এ রকম গুরুতর অপরাধ মানুষের করার কথা নয়। এ ব্যাপারে সরকারের পানি সরবরাহ কর্তৃপক্ষ ও তাদের কর্মচারীদের কি কিছুই করার নেই?কথা হচ্ছে, মানুষ যদি পানি ফেলেই দেয়, তাহলে পানি সরবরাহ বন্ধ করা হচ্ছে না কেন?শেখ জাহিদুর রহমানমিরপুর, ঢাকা।