পিএসসি সমীপে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি চাকরির অবসরের বয়সসীমা ৫৭ থেকে দুই বছর বাড়িয়ে ৫৯ বছর করা হয়েছে। তাই যথেষ্ট শূন্য পদ সৃষ্টি হয়নি, নিয়োগ বিজ্ঞপ্তিও প্রকাশিত হয়েছে কম। আমরা যারা মধ্যবিত্ত ঘরের সন্তান, টিউশনি করে দুবেলা দুমুঠো খেয়ে না-খেয়ে এতটা বছর পড়াশোনা করেছি একটা সরকারি চাকরির আশায়। আমাদের অনেকের বয়স ৩০ পার হয়ে গেছে, অনেকের পার হওয়ার পথে।পত্রপত্রিকায় অনেক লেখালেখি হলেও চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০ থেকে বাড়িয়ে ৩২ করার পরিকল্পনা সরকারের নেই। গত বছরের ২৬ ডিসেম্বর অবসরের বয়স ৫৯ বছর করা হয়েছে। এই সিদ্ধান্ত ভালো হলেও আমরা যারা ক্ষতিগ্রস্ত হচ্ছি, আমাদের জন্য ২৬ ডিসেম্বর ২০১৩ সাল পর্যন্ত (৩২ বছর বয়স পর্যন্ত) দরখাস্ত করার সুযোগ দেওয়া হোক। ৩৩তম বিসিএসের লিখিত পরীক্ষা পিছিয়ে গেছে। ২০১৩ সালে ৩৪তম বিসিএস নিয়োগ বিজ্ঞপ্তিও পিছিয়ে যেতে পারে। নিয়োগ বিজ্ঞপ্তি যাতে জানুয়ারি মাসে প্রকাশিত হয় এবং ১ জানুয়ারি সর্বোচ্চ বয়স চাওয়া হয়, তার যথাযথ ব্যবস্থা নিতে আকুল আবেদন জানাচ্ছি।শম্পা রানী রায়বাসাবো, সবুজবাগ, ঢাকা।