পুষ্টি নিয়ে আর অবহেলা নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিবেদনে বলা হয়েছে, অতিরিক্ত ওজনের শিশু দেশে ১ দশমিক ৪ শতাংশ। এ ক্ষেত্রে ভালো থেকে খারাপের যে ক্রম, তাতে বাংলাদেশ তালিকার ৫ নম্বরে। তবে পাঁচ বছরের যেসব শিশুর বয়সের তুলনায় উচ্চতা কম, তাদের তালিকায় বাংলাদেশের অবস্থান ১০৭।

বৈশ্বিক পুষ্টি প্রতিবেদনে শিশুর উচ্চতা, শিশুর কৃশতা, নারীর রক্তস্বল্পতা, বুকের দুধ খাওয়া শিশুর হার, বয়স্কদের স্থূলতা, ডায়াবেটিসের প্রকোপ—এসব সূচকের ভিত্তিতে বিভিন্ন দেশের অবস্থানের তালিকা তৈরি করা হয়েছে। দু-একটি ব্যতিক্রম বাদ দিলে অধিকাংশ ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান তালিকার নিচের দিকে। যেমন ছয় মাস পর্যন্ত শিশুকে মায়ের দুধ খাওয়ানোর ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান ২৯। রক্তস্বল্পতা কম থেকে বেশির যে ক্রম, তাতে বাংলাদেশের অবস্থান ১৫৮। প্রতিবেদন বলছে, দেশের ৪৪ শতাংশ নারী রক্তস্বল্পতায় ভুগছেন। দেশের পুষ্টি পরিস্থিতির এই চিত্র নিঃসন্দেহে উদ্বেগজনক।

 স্বাস্থ্য খাতে বাংলাদেশ বেশ উন্নতি করলেও এর সঙ্গে তাল মিলিয়ে দেশের পুষ্টি পরিস্থিতি এগোয়নি। এক দশক ধরেই এ কথা বলা হচ্ছে। এই বিষয়টিতে আর হেলাফেলার সুযোগ নেই। এখন সরকারের উচিত এ ব্যাপারে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা। পুষ্টি পরিস্থিতির উন্নয়নের ক্ষেত্রে কোথায় কোথায় ঘাটতি রয়েছে তা শনাক্ত করে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া।

শিশুর খর্বকায় হওয়া রোধ করতে শিশুর পুষ্টির জোগান যেমন লাগবে, তেমনি মায়ের পুষ্টি পাওয়া নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে সচেতনতার বিষয়টিও গুরুত্বপূর্ণ। আমাদের বেশির ভাগ মা-ই জানেন না শিশুর জন্য কোন খাবারটি পুষ্টিকর। জন্মের পর ছয় মাস বুকের দুধ খাওয়ানোর ব্যাপারে সচেতনতা তৈরি করতে হবে। সরকারের পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোকেও এ ক্ষেত্রে সক্রিয় ভূমিকা পালন করতে হবে।