পৌরসভা নির্বাচন ২০১৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামীকাল দেশের ২৩৪ পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। স্থানীয় সরকারব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ এই স্তরের এ নির্বাচনকে ঘিরে সাধারণ উৎসাহ-উদ্দীপনার পাশাপাশি কিছু শঙ্কা-উদ্বেগের খবরও পাওয়া যাচ্ছে। তবে মোটের ওপর নির্বাচন সুশৃঙ্খল, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ হোক—এটাই সাধারণ প্রত্যাশা।
দেশে এই প্রথমবারের মতো পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আংশিক দলীয় ভিত্তিতে: শুধু মেয়র পদগুলোর ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে দলীয় মনোনয়নের ভিত্তিতে। কাউন্সিলর পদগুলোতে আগের মতোই নির্দলীয় ভিত্তিতে প্রতিদ্বন্দ্বিতা চলবে। পৌরসভা আইনের এই নতুন বিধান নিয়ে বিতর্ক-সমালোচনার পরেও শেষ পর্যন্ত সবাই এটা মেনে নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন। বিরোধী রাজনৈতিক জোটের প্রধান শরিক বিএনপিসহ প্রায় সব দলই এ নির্বাচনে অংশ নিচ্ছে। সুতরাং এ নির্বাচন অংশগ্রহণমূলক হবে—এটাই সবচেয়ে বড় আশার দিক।
সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন থেকে অনেক দূরে বাংলাদেশতবে অংশগ্রহণমূলক নির্বাচনের আশাবাদকে বাস্তব করে তুলতে হলে নির্বাচন কমিশন ও সরকারসহ সবার দায়িত্বশীলতা, সদাচরণ ও শুভবুদ্ধি প্রয়োজন। প্রধান দায়িত্ব নির্বাচন কমিশনের, তাকে সব ধরনের সহযোগিতা দিয়ে নির্বাচন সফল করার দায়িত্ব সরকারের। ইতিমধ্যে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে অনেক অভিযোগ উঠেছে; নির্বাচনী আচরণবিধি অনুসরণ নিশ্চিত করতে নির্বাচন কমিশন যথেষ্ট দৃঢ়তা দেখাতে পারেনি। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, গত এক সপ্তাহে নির্বাচনী পরিবেশের অবনতি ঘটেছে। সুশাসনের জন্য নাগরিক (সুজন) বলেছে, পৌরসভা নির্বাচনে সরকারি দলের ২৩ জন মন্ত্রী ও সাংসদের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠলেও নির্বাচন কমিশন (ইসি) কোনো ব্যবস্থা নেয়নি। সরকারি দলের নয় এমন প্রার্থীদের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগও উঠেছে। টাঙ্গাইলের সখীপুর পৌরসভার নির্বাচনে নয়টি ভোটকেন্দ্রের পাঁচটিতে চারজন নৈশপ্রহরী ও একজন পিয়নকে পোলিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
অনেক পৌরসভায় হামলা-সংঘর্ষের ঘটনা ঘটেছে; অন্তত ৫০টি পৌরসভায় সংঘাতময় পরিস্থিতি লক্ষ করা যাচ্ছে। নির্বাচনের প্রাক্কালে সহিংসতার আশঙ্কা বেড়ে যাওয়ায় ভোট গ্রহণ চলাকালে শান্তিশৃঙ্খলা বজায় রাখা একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিতে পারে। এই চ্যালেঞ্জ মোকাবিলা করে শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে নির্বাচন সম্পন্ন করতে নির্বাচন কমিশনকে অবশ্যই দৃঢ়ভাবে কাজ করতে হবে।