ঢাকা সিটি করপোরেশনের অধীন থাকা সত্ত্বেও পুরান ঢাকার পোস্তগোলা ও শ্যামপুর এলাকা আজও অবহেলিত। এই এলাকার মানুষের সংখ্যা ইতিমধ্যে অনেক বেড়েছে। অধিকাংশ দারিদ্র্যসীমার নিচে বসবাস করে। এলাকাগুলোতে শান্তি-শৃঙ্খলার উন্নয়নে কর্তৃপক্ষ উদাসীন। রাস্তাগুলোর বেহাল অবস্থা। যানজট এবং হকারদের দৌরাত্ম্যে এলাকায় যাতায়াত করা দুষ্কর। রাস্তাঘাটে বাতি নেই। মাদকের রমরমা ব্যবসা। খেলার কোনো মাঠই নেই। শ্যামপুর এলাকায় এখনো কিছু জায়গাতে ইউনিয়ন কাউন্সিল রয়েছে। নালা-নর্দমা অপরিষ্কার এবং মশার দাপটে জনজীবন অতিষ্ঠ। এই এলাকায় এখনো চান্দের গাড়ি চলে এবং এর ড্রাইভার সবাই লাইসেন্সবিহীন। বুড়িগঙ্গা সেতু দিয়ে পোস্তগোলা হয়ে হাজার হাজার লোক, গাড়ি, যানবাহন ও পরিবহন চলাচল করে ঠিকই, কিন্তু অনেকেই অনভিজ্ঞ ড্রাইভার। এরা সর্বত্র যানবাহন চলাচলের সময় মোবাইলে কথা বলে অহরহ দুর্ঘটনা ঘটাচ্ছে। সরকারকে আশু পদক্ষেপ নিতে অনুরোধ করছি।মাহবুব উদ্দিন চৌধুরীফরিদাবাদ, গেন্ডারিয়া, ঢাকা।