পৌর কর্তৃপক্ষের প্রতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঐতিহ্যবাহী নাটোর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত পুরাতন বাটারগলি। উত্তরা প্লাজার ঠিক উল্টো দিকে গড়ে ওঠা এই গলির অতি সন্নিকটে একটি নতুন আবাসিক এলাকা গড়ে উঠেছে। কিন্তু পৌর কর্তৃপক্ষের সুদৃষ্টি এবং সুষ্ঠু তদারকির অভাবে এলাকাটি অপরিকল্পিতভাবে গড়ে ওঠায় অধিবাসীরা সব ধরনের নাগরিক সুবিধাবঞ্চিত। চলাচলের কোনো রাস্তা না থাকায় মানুষজনকে অন্যের জমি ব্যবহার করে এমনকি কারও কারও বাড়ির উঠানের মধ্য দিয়ে যাতায়াত করতে হয়। পয়োনিষ্কাশনব্যবস্থা নেই বললেই চলে। বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাও কিছুটা একই রকম। এভাবে চলতে থাকলে কিছুদিনের মধ্যে এলাকাটি একটা ঘিঞ্জি বস্তিতে পরিণত হবে।তাই নাটোর পৌর কর্তৃপক্ষ সমীপে আবেদন, উক্ত এলাকায় অগ্রাধিকার ভিত্তিতে একটি রাস্তা নির্মাণের ব্যবস্থা করে দিয়ে শহরটিকে একটি পরিকল্পিত নগর হিসেবে গড়ে তুলতে সাহায্য করা হোক।মো. জালাল উদ্দিনসহকারী শিক্ষক, নাটোর সরকারি বালক উচ্চবিদ্যালয়, নাটোর।