প্রতিবন্ধী পরীক্ষার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে এসএসসি পরীক্ষা। পরীক্ষার্থীদের মধ্যে প্রতিবন্ধী শিক্ষার্থীরাও রয়েছে। দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীরা পরীক্ষার খাতায় ব্রেইল পদ্ধতি ব্যবহার করতে পারে না। তাদের অনুলেখক হিসেবে থাকে নিচের ক্লাসের কোনো শিক্ষার্থী। নিজেদের জ্ঞানটুকু তারা নিজের হাতে পরীক্ষার খাতায় ফুটিয়ে তুলতে পারে না। ফলে অন্য সব শিক্ষার্থীর মতো একই সময়ের মধ্যে পরীক্ষা শেষ করা তাদের পক্ষে সম্ভব হয় না। তাই শিক্ষামন্ত্রীর কাছে আবেদন, দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য এবারের এসএসসি পরীক্ষা থেকেই বিশেষ বিবেচনায় কমপক্ষে আধা ঘণ্টা সময় অতিরিক্ত বরাদ্দ করার অনুমতি দিন। এবার যদি সম্ভব না-ও হয়, তবু যেন আগামী এইচএসসি ও পরের বারের এসএসসিতে এ সুযোগ থাকে।প্রীতি রাহা, ময়মনসিংহ।[email protected]