প্রতিবন্ধীদের অবহেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমি একজন প্রতিবন্ধী এবং দরিদ্র পরিবারের সন্তান। আমার বাবা ২০০৮ সালে মারা যান। তারপর আমি বরিশাল থেকে ঢাকা আসি এবং একটি সিঅ্যান্ডএফ কোম্পানিতে চাকরি নিই। দুঃখের বিষয়, কোম্পানিটি বন্ধ হয়ে যায়। আবার চাকরি খুঁজতে থাকি। যেখানে যাই, সেখানেই বলা হয়, ‘আপনি ফিটেস্ট নন।’ আমরা প্রতিবন্ধী হয়ে দেশের অভিশাপ হিসেবে পৃথিবীতে জন্মগ্রহণ করেছি কি না জানি না। আজ পর্যন্ত চাকরি পাইনি। আমার শিক্ষাগতযোগ্যতা অনার্স পাস। কম্পিউটারে কাজ পারি, আমার বাঁ পা দিয়ে হাঁটতে কষ্ট হয়। সরকারি চাকরির জন্য অনেক দরখাস্ত করেছি। কিন্তু দুই বছর ধরে তার কোনো উত্তর আসে না। আমি একটি চাকরি পেলে বিশেষভাবে উপকৃত হব।মোঃ মনিরুজ্জামান হাওলাদারনলছিঠি, ঝালকাঠি, বরিশাল।