সম্প্রতি জাতিসংঘের মহাসচিব বান কি মুন ঢাকায় জলবায়ু সম্মেলনে যোগ দিতে এসে নির্বাচনের বিষয়ে সরকার ও বিরোধীদের মধ্যে দূরত্ব কমানোর লক্ষ্যে সংলাপের আহ্বান জানান। এ বিষয়েআওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ওবায়দুল কাদের এবং বিএনপির স্থায়ীকমিটির সদস্য মাহবুবুর রহমানের অভিমত তুলে ধরা হলো। সাক্ষাৎকার নিয়েছেন মিজানুর রহমান খান ও মশিউলআলমপ্রথম আলো জাতিসংঘের মহাসচিব বান কি মুনের সংলাপ প্রস্তাব কেন বিরোধী দলকে শুধু সংসদে এসেই বলতে হবে? ওবায়দুল কাদের দুই বছরের বেশি সময় বাকি নির্বাচনের। সবার অংশগ্রহণে দ্বিমত নেই। প্রথম আলো সবার অংশগ্রহণটাই কিন্তু চ্যালেঞ্জ। বান কি মুন সেটাই চাইছেন।ওবায়দুল কাদের তাঁর সঙ্গে আমাদের ভিন্নমত নেই। প্রথম আলো কিন্তু এখনই সুরাহা না করলে একটা সময়ে আপনারা বলবেন, কে এলো, কে এলো না বড় নয়। সংবিধান রক্ষা করতে হবে।ওবায়দুল কাদের সংসদে বিরোধী দলের আসা সুযোগ নয়, তাদের অধিকার। তারা কমিটিতে আসছে, তাহলে কেন ফ্লোরে আসবে না?প্রথম আলো অকাট্য যুক্তি। কিন্তু সেটা যখন হচ্ছেই না, তখন সংসদেই বলতে হবে কেন?ওবায়দুল কাদের সংসদে তারা একটিবার আসুক। তখন যদি প্রাণবন্ত ও অর্থপূর্ণ সংলাপ না হয়, সেটা সবাই দেখবে। তখন সংলাপ বাইরেও হতে পারে। বিরোধী দলের নেতা সংসদে অনুপস্থিতিতে বিশ্বরেকর্ড স্থাপন করেছেন। কারণ তারা সংসদীয় গণতন্ত্রে বিশ্বাসী নয়। প্রথম আলো তাহলে কি তারা রাষ্ট্রপতিপদ্ধতির দিকে যেতে পারে? বেগম খালেদা জিয়া কিন্তু ১৯৯১ সালে সংসদীয় গণতন্ত্রে যেতে চাননি। ওবায়দুল কাদের ঠিক তাই। বিএনপির নির্বাচনী ইশতেহারেও তাই ছিল। সুতরাং রাষ্ট্রপতিপদ্ধতির দিকে তাদের যাওয়ার ঝোঁক থাকছেই।প্রথম আলো সুরঞ্জিত সেনগুপ্ত ইঙ্গিত দিচ্ছেন যে প্রয়োজনে তত্ত্বাবধায়ক সরকার আবার ফিরিয়ে আনা হতে পারে। এর ভিত্তি কতটা?ওবায়দুল কাদের আমরা কোনো বিষয়েই অনড় নই। হিমালয়ের মতো অটল থাকা কিন্তু সংবিধান বা রাজনীতির ভাষা নয়। ভারতের সংবিধানে ৯৪ ও আমেরিকার সংবিধানে ২৮ বার সংশোধনী আনা হয়েছে। আমরাও পরিবর্তন করতে পারি। তারা সংসদে প্রস্তাব আনতে পারে।প্রথম আলো আপনি কি স্মরণ করবেন যে আপনারা দুই দল এ ধরনের বিতণ্ডা করতে করতে স্যার নিনিয়ান স্টিফেনের মধ্যস্থতায় সংলাপে যোগ দিয়েছিলেন।ওবায়দুল কাদের বিদেশিদের হস্তক্ষেপ আমাদের জাতীয় ও রাজনীতিকদের মর্যাদার জন্য ভালো নয়। নিজেরাই সমস্যা মিটিয়ে স্বকীয়তা ও মর্যাদা অক্ষুণ্ন রাখতে পারি। প্রথম আলো ১৯৯১-র পরে ১০০টির বেশি দেশ নির্বাচন করতে জাতিসংঘের সহায়তা নিয়েছে। তাদের কারও মর্যাদা নেই—এটা বলা যাবে কি? ওবায়দুল কাদের কোথাও কোথাও হয়তো শিশু গণতন্ত্র। রুয়ান্ডা, সোমালিয়া, কেনিয়া, আইভরি কোস্টে যে অবস্থা হয়েছে, আমাদের হয়তো কিছু মিল আছে। নির্বাচনের ফলাফল মানব না। জিম্বাবুয়ে, হাইতিতেও একই রেওয়াজ হয়ে গেছে। প্রথম আলো আমাদের ওদের মতো হওয়ার কথা ছিল না। ওবায়দুল কাদের আমরা তো সমগোত্রীয়—প্রথম আলো কিন্তু আমরা কৃত্রিমভাবে গোত্র সৃষ্টি করেছি। এখন উপায় কী? ওবায়দুল কাদের পুনরাবৃত্তি রোধ করা দরকার। তবে আমাদের এখানে আঁধার অমানিশায় রূপ নেয়, আবার চলেও যায়। কখনো কুয়াশা জমে। ঘন কুয়াশাও সরে যায়।প্রথম আলো কোনো পদ্ধতি বা প্রতিষ্ঠান দাঁড়াতে পারছে না। বেগম জিয়াকে রেখে নির্বাচন করার নিনিয়ান সূত্র আপনারা মানেননি। বিএনপিও হয়তো শেখ হাসিনাকে রেখে কিছুই মানবে না, তা আপনি তাঁর নামকরণ অন্তর্বর্তী বা যা-ই দেন না কেন। ওবায়দুল কাদের তারা বলেছিল পাগল ও শিশু ছাড়া—প্রথম আলো বিএনপিকে খোঁচালে সেটা আপনাদেরও বিঁধতে পারে। প্রহসনের পুনরাবৃত্তি।ওবায়দুল কাদের তিন জোটের রূপরেখায় তিন মেয়াদের কথা ছিল, আমরা চার মেয়াদে করেছি।প্রথম আলো এটা সঠিক তথ্য নয়। বিষয়টা আপনাদের আলাপ-আলোচনায় ছিল মাত্র। কিন্তু সংকট এখন গভীরতর। বিএনপির দাবি অনুযায়ী, আজই ত্রয়োদশ সংশোধনী ফিরিয়ে দিলেই সংকট মিটছে না। কারণ কে প্রধান উপদেষ্টা হবেন, তা নিয়ে সংলাপ হতেই হবে। ওবায়দুল কাদের সে কারণে আমরা সংসদেই শুরু করতে পারি। একটা সংঘাতের পথে আছি। সন্দেহ ও অবিশ্বাসের দেয়াল উঁচুতে উঠছে। এখন একটা সেতু তৈরি হোক। প্রথম আলো আমরা দুই দলের মহাসচিবকে এই সংসদ ভবনেই সংলাপ চালাতে দেখেছি। সেই সূত্র ধরে কি এগোনো যায়? ওবায়দুল কাদের সংসদ চত্বরেই শুরু হোক। প্রথম আলো নির্বাচন কমিশন পুনর্গঠনের প্রশ্ন আসন্ন। ওবায়দুল কাদের বিরোধী দলের সঙ্গে আলাপ-আলোচনা করে একটি স্বাধীন, নিরপেক্ষ ও কর্তৃত্বপূর্ণ নির্বাচন কমিশন গঠন করা উচিত। প্রথম আলো বিএনপিও নাম প্রস্তাব করুক, সেটা আপনারা চান?ওবায়দুল কাদের অবশ্যই চাই। আমরা স্বাগত জানাব।প্রথম আলো কিন্তু সেখানেও হয়তো মূল কাজের চেয়ে এর প্রক্রিয়া নিয়ে আপনারা তর্কে মজবেন।ওবায়দুল কাদের এটা হাইপোথিটিক্যাল। না-ও তো হতে পারে। আমাদের ভুলত্রুটি নেই তা কস্মিনকালেও বলব না। বিএনপির সঙ্গে পার্থক্য হলো, আমরা ভুল স্বীকার করি, তাঁরা করেন না। প্রথম আলো আপনারা অধিকতর গণতান্ত্রিক হলেও তার সুফল জনগণ সেভাবে পায় না। দুই দলে একটি মিল আছে। সেটা হলো নেতার সমালোচনার প্রশ্ন দুই দলের কাছে সমান স্পর্শকাতর। এ ক্ষেত্রে উভয়ের দলগত সংস্কৃতি অভিন্ন। তত্ত্বাবধায়ক বাতিলের মতো সিদ্ধান্ত কিন্তু কোনো গণতান্ত্রিক আনুষ্ঠানিকতায় হয়নি। ওবায়দুল কাদের দলে আলোচনা হয়েছিল।প্রথম আলো ভোটাভুটি হয়নি, তা ছাড়া আপনি কোনো প্রমাণ দিতে পারবেন না যে দলের আলোচনায় অধিকাংশের মত ছিল এটা বিলুপ্ত করতে হবে। বরং আমরা উল্টো জেনেছি। সংবিধান সংশোধন কমিটি তত্ত্বাবধায়ক বহালের পক্ষেই মত দিয়েছিল। কিন্তু ব্যক্তি উল্টে দিলেন। বিএনপিতেও ব্যক্তির খেয়ালই প্রাধান্য পায়। ওবায়দুল কাদের আমাদের পার্টিতে ভোটাভুটি হয় না, কমিউনিস্ট পার্টিতে হয়তো হয়। আওয়ামী লীগ দলীয়ভাবে তত্ত্বাবধায়কব্যবস্থা বিলোপের পক্ষে নয়। সে কারণে অ্যাটর্নি জেনারেল আদালতে এর পক্ষে ছিলেন। মূলত আদালতের রায়ের কারণেই এ ব্যবস্থা বিলোপ করতে হয়েছে। আওয়ামী লীগের অবস্থান হচ্ছে, আমি তত্ত্বাবধায়কব্যবস্থাটি চাই। কিন্তু সেটা কি ওয়ান-ইলেভেন থেকে সৃষ্ট তত্ত্বাবধায়ক? যাদের কর্মপরিধি ও সময়সীমা কোনোটিই সংবিধানসম্মত ছিল না। এমনকি তারা গণতন্ত্রের প্রতি অশ্রদ্ধার পরাকাষ্ঠা দেখিয়েছে। দুই নেত্রীকে গ্রেপ্তার করেছিল। বিরাজনীতিকরণের প্রক্রিয়া শুরু করেছিল।প্রথম আলো কিন্তু সেনা-সমর্থিত সেই তত্ত্বাবধায়ক সরকারের শপথ অনুষ্ঠানে বিএনপির চেয়ারপারসনকে নয়, আপনাদের সভানেত্রীকে দেখা গিয়েছিল। এ থেকে জনগণ কি ধারণা নেবে?ওবায়দুল কাদের নেত্রী তখন যা করেছিলেন, তা গণতন্ত্রের স্বার্থে করেছিলেন। এরশাদের সময়ও আমরা গণতন্ত্রকে বাঁচানোর জন্য— প্রথম আলো বেশ একজন ভালো মানুষের নাম নিলেন। একজন পতিত সামরিক জান্তা। তাঁর বিরুদ্ধে আন্দোলন করে এখন তাঁকেই আপনারা বরণ করলেন। এও নিশ্চয় বলবেন, গণতন্ত্রের স্বার্থে? ওবায়দুল কাদের এটা ভোটের রাজনীতি। বিএনপির সঙ্গে জামায়াতের থাকা একটা কৌশলগত অবস্থান। প্রথম আলো তার মানে জামায়াতের সঙ্গে আপনাদের দোস্তিটাও কৌশলগত ছিল? তাহলে বিএনপির কী দোষ বলুন? ওবায়দুল কাদের এটা ঠিক নয়। জামায়াতের সঙ্গে আওয়ামী লীগের ঐক্যবদ্ধ আন্দোলন কখনো হয়নি। প্রথম আলো তত্ত্বাবধায়কে আসি। আপনি কি বলতে চাইছেন বিএনপি সংসদে এলে এমনকি তত্ত্বাবধায়কও পুনরুজ্জীবিত হতে পারে?ওবায়দুল কাদের না, আমি সেভাবে বলছি না। আমি বলছি, বসাবসির একটা গুরুত্ব আছে। সেটা প্রায় বন্ধ। বিদেশি দূতাবাস বা কোনো মিডিয়ার জন্ম দিবসের অনুষ্ঠান ছাড়া বিরোধী দলের সঙ্গে আমাদের দেখা হয় না। সে জন্যই বলছি, সংসদ দিয়ে শুরু হোক। এ রকম আলাপ-আলোচনার ফলে সংকটের বরফ গলতে পারে। আমরা যে যা-ই বলি, আমাদের একটা এক্সিট রুট বা বেরুনোর পথ রাখতে হবে। বিএনপি যেমন, তেমনি আওয়ামী লীগও যাতে এটা বন্ধ না করে দেয়। প্রথম আলো নির্বাচন কমিশন পুনর্গঠনে একটি নির্দিষ্ট প্রস্তাব দিন।ওবায়দুল কাদের সংসদে না এসেও স্পিকারের মাধ্যমে বিএনপি সিইসি ও কমিশনারদের নাম প্রস্তাব করতে পারে। প্রথম আলো কী এমন বাধা যাতে আমাদের গণতন্ত্রে সংলাপের আকাল চলছে? আবারও নির্বাচন হবে কিন্তু সংসদ অচল থাকবে। বেরুনোর কোনো পথ নেই? ওবায়দুল কাদের অতীতকাতরতা থেকে পরিত্রাণ পেতে হবে। তবে বিএনপিই দেয়াল তুলেছে। তিনটি ঘটনা দুই নেত্রীর মুখ দেখাদেখি ও সংলাপের অন্তরায়। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জিয়াউর রহমানের সম্পৃক্ততা, জন্মদিন না হওয়া সত্ত্বেও ১৫ আগস্টে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালন এবং ২১ আগস্টের গ্রেনেড হামলায় তারেক রহমানের যোগসাজশ থাকা। প্রথম আলো আপনাকে ধন্যবাদ।ওবায়দুল কাদের ধন্যবাদ।