ফরেস্ট্রি ডিপ্লোমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান বন মহাবিদ্যালয়, যাতে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড পরিচালিত তিন বছর মেয়াদি একটি কোর্স ফরেস্ট্রি ডিপ্লোমা পড়ানো হয়। নব্বইয়ের দশকের শুরুতে বন সংরক্ষক দক্ষ কর্মী তৈরির লক্ষ্যে এই কোর্স চালু করা হয়। ছয় মাসের ট্রেনিং কোর্স থেকে শুরু করে বিভিন্ন ধাপে তিন বছর মেয়াদি করা হয়।এসএসসি পাস করে উপযুক্ত যোগ্যতা নিয়ে ফরেস্ট্রি ডিপ্লোমা কোর্সে ভর্তি হতে হয়। কিন্তু দুঃখজনক ব্যাপার হলো, ফরেস্ট্রি ডিপ্লোমা কোর্স শেষ করার পর উচ্চতর শিক্ষার কোনো সুযোগ নেই। তা ছাড়া এই কোর্স শেষ করে আমরা পাচ্ছি এইচএসসি সমমান।অবাক হওয়ার মতো ব্যাপার, একই যোগ্যতা নিয়ে ভর্তি হয়ে অন্যান্য ডিপ্লোমা কোর্সের পর উচ্চতর শিক্ষার অনেক সুযোগ আছে। কিছু দিন আগে আমরা উচ্চতর শিক্ষার সুযোগ, চার বছর মেয়াদি কোর্স ও ইনস্টিটিউটে বিভিন্ন সমস্যার সমাধান চেয়ে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে তা আদায় করতে ব্যর্থ তো হই-ই এবং আমাদের প্রতি ব্যাচকে সেমিস্টার লসে পড়তে হয়।শিক্ষার মান উন্নয়ন, উচ্চশিক্ষার অধিকার চাওয়া কি অপরাধ? একই বোর্ডের আওতায় একই মানের পড়াশোনা করা সত্ত্বেও ফরেস্ট্রিকে বাদ দিয়ে অন্যদের উচ্চতর শিক্ষার সুযোগ দেওয়া হচ্ছে। পরিবেশের ভারসাম্য রক্ষায় দেশের বনভূমিকে ধরে রাখতে হলে ফরেস্ট্রি ডিপ্লোমাকে গুরুত্ব দেওয়া উচিত। এ ব্যাপারে নজর দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।পূর্ব নাসিরাবাদ, চট্টগ্রাম।