ফলাফল পুনর্মূল্যায়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিছুদিন আগে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। হয়তো অনেকে ভালো ফলের কারণে আনন্দের জোয়ারে ভাসছেন। কিন্তু আশানুরূপ ফল না হওয়ায় ভেঙে পড়েছেন অনেকেই। সেই হতাশাগ্রস্ত অনেক ছাত্রছাত্রীর মধ্যে আমিও একজন। তবে আমি মনে করি না, আমার পরীক্ষার খাতার সুষ্ঠু মূল্যায়ন হয়েছে। আমারই মতো অনেকে মনে করছেন, তাঁদের খাতারও সুষ্ঠু মূল্যায়ন হয়নি। তারই প্রমাণ ৬ আগস্ট প্রথম আলোয় প্রকাশিত ‘এইচএসসির ফল পুনর্মূল্যায়নের দাবিতে মানববন্ধন’ শিরোনামের খবর। তা ছাড়া ৪ আগস্ট প্রথম আলোর প্রথম পৃষ্ঠার প্রধান শিরোনাম ‘চার কারণে ফল খারাপ’। সেখানে কারণ বলা হয় শিক্ষকদের প্রশিক্ষণের অভাব। তাই সৃজনশীল প্রশ্ন তৈরি ও খাতা মূল্যায়নে তাঁদের ঘাটতি রয়েছে। আমি মনে করি, শিক্ষকদের এই ঘাটতির জন্য সুষ্ঠুভাবে মূল্যায়ন করা হয়নি অনেকে শিক্ষার্থীর উত্তরপত্র। তাই জিপিএ-৫ প্রত্যাশী অনেক শিক্ষার্থীর ফল খারাপ হয়েছে। তাই বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সঙ্গে এসএসসি ও এইচএসসি পরীক্ষার জিপিএ যোগের যে বিষয় আছে, তাতেও পিছিয়ে পড়ছেন ভুক্তভোগী শিক্ষার্থীরা। তা ছাড়া বিভিন্ন মহলে বর্তমানে আলোচিত বিষয় ভর্তি পরীক্ষা ছাড়া শুধু এসএসসি ও এইচএসসির জিপিএর ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ে ভর্তির কার্যক্রমের যে ব্যাপার, তাতেও আমার মতো অধিকাংশ শিক্ষার্থী পিছিয়ে পড়বেন। তাই আমার অনুরোধ, যখন শিক্ষার্থীরা ফলাফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করলে তা যেন করা হয়।তুহিরাতুন নিসাচট্টগ্রাম সরকারি মহিলা কলেজ।