রাজধানীর ফুটপাতের অধিকাংশই বেদখল হয়ে আছে ভাসমান দোকানপাটে। হাঁটার উপযোগী ফুটপাত নেই বললেই চলে। তবুও স্বল্প দূরত্বে ভিড় ঠেলে ফুটপাত দিয়েই হাঁটাচলা করতে হয়। ফুটপাতে হাঁটা এমনিতেই কষ্টকর। তার ওপর শুরু হয়েছে বাড়তি বিপদ। মূল রাস্তা থেকে এখন মোটরসাইকেলচালকেরা ফুটপাতে উঠে আসেন, গায়ের ওপর উঠে পড়তে চান।ফুটপাতে মোটরসাইকেল চালানো নিষিদ্ধ করে হাইকোর্টের একটি আদেশ বলবত আছে। কিন্তু কেউই তা মানছেন না। মনে হয় অধিকাংশ মানুষেরই এটা জানা নেই। ট্রাফিক পুলিশের সদস্যরা মূল রাস্তার যানবাহন সামলাতেই হিমশিম খেয়ে যান, ফুটপাতের শৃঙ্খলা কীভাবে রক্ষা করবেন? কিন্তু ফুটপাতে মোটরসাইকেল চালানো যদি স্বাভাবিক বলেই মনে করা হয়, যদি ফুটপাত পুরোপুরি মোটরসাইকেলচালকদের দখলে চলে যায়, তাহলে এই ঢাকা শহরে পথচারীদের আর চলাচল করার কোনো উপায় থাকবে না, বিশেষ করে বয়স্ক মানুষ এবং শিশু ও নারীদের জন্য ঢাকা শহরের ফুটপাতগুলো ক্রমশই বিপজ্জনক হয়ে উঠছে।রাজধানীর ফুটপাতে মোটরসাইকেল চালানো নিষিদ্ধ করে হাইকোর্টের দেওয়া একটি আদেশ বলবৎ আছে। কিন্তু অধিকাংশ মানুষেরই সম্ভবত এটা জানা নেই। এই আদেশ কার্যকর করার জন্য এখন নাগরিক উদ্যোগ প্রয়োজন।আবদুল মুত্তালিবইন্দিরা রোড, ঢাকা।