বনভান্তের মহাপ্রয়াণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বাস করতে পারছিলাম না, এত তাড়াতাড়ি তিনি আমাদের ছেড়ে চলে যাবেন! কিন্তু বৌদ্ধধর্মাবলম্বীদের শোকের সাগরে ভাসিয়ে এত তাড়াতাড়ি যে এই জগর‌্যাসংসার, অসংখ্য ভক্তকুল ত্যাগ করবেন, তা আমরা ঘুণাক্ষরেও ভাবিনি। এই তো মাত্র কদিন আগে শ্রদ্ধেয় বনভান্তের ৯৩তম জন্মদিন পালন করার সময় কেউ কি বিন্দুমাত্র উপলব্ধি করতে পেরেছিলেন যে তিনি অতি শিগগির আমাদের কাছ থেকে হারিয়ে যাবেন!অহিংস নীতি প্রচারের আলোকবর্তিকা হয়ে অন্তত আরও কিছুদিন তো আলোকিত করতে পারতেন এই ধরণিকে; যেমন করে আসছিলেন ১৯৭৪ সাল থেকে দীর্ঘ ৩৮ বছর। দীর্ঘ সময়ব্যাপী সাধনালব্ধ জ্ঞান ও প্রজ্ঞার সমন্বয়ে প্রদত্ত তাঁর অমৃতময় দেশনা আলোকশিখা প্রজ্বালন করেছে আদিবাসী সমাজ তথা বৌদ্ধধর্মাবলম্বীদের মাঝে। অহিংস নীতি এবং বুদ্ধ-দর্শন প্রচারের খ্যাতির কল্যাণে কেবল বাংলাদেশ নয়, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বৌদ্ধধর্মাবলম্বীরা রাঙামাটির রাজবন বিহারে ছুটে আসেন শুধু এই মহান আর্যপুরুষের সাক্ষার‌্যা ও আশীর্বাদ লাভের প্রত্যাশায়। এ থেকে বোঝা যায়, তিনি সমগ্র বৌদ্ধধর্ম অনুসারীর মাঝে কী ছিলেন, আমরা কাকে হারালাম?রতন বড়ুয়া, বান্দরবান।