প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিরপুর, কাফরুল, ইব্রাহীমপুর ও সেনানিবাসে বসবাসরত কয়েক লাখ লোক বনানী ১১ নম্বর সড়ক দিয়ে বনানী, গুলশান, বাড্ডা ও রামপুরায় যাতায়াত করে। তাদের রাস্তা পারাপারে সুবিধার জন্য একটি ফুট ওভারব্রিজের নির্মাণকাজ চলছে। দুঃখজনক হলেও সত্য, মানুষ যেখান দিয়ে পার হয় তার অনেক দূরে ব্রিজটি করা হচ্ছে। ওভারব্রিজটির স্থান নির্বাচন ঠিক হয়নি। ঠিক যেখান দিয়ে মানুষ মহাসড়ক পার হয়ে বনানী ১১ নম্বর সড়কে ঢোকে, ওভারব্রিজটি সেখানে দেওয়াই সবচেয়ে ভালো জায়গা। আর যদি ৫০০ গজ দূরে ওভারব্রিজটি নির্মাণ করা হয়, তাহলে কেউ হেঁটে এত দূরে গিয়ে ওভারব্রিজ দিয়ে পার না হয়ে রাস্তার ওপর দিয়েই রাস্তা পার হবে। এতে সরকারের অর্থের অপচয়ের পাশাপাশি দুর্ঘটনায় পড়বে মানুষ।এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এবং ওভারব্রিজটি সঠিক স্থানে স্থাপনের অনুরোধ করছি।মাহাবুবুল আলম খান বনানী, ঢাকা।