বনায়নে দেশি গাছ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমরা একদিন হঠাৎ লক্ষ করলাম, সামাজিক বনায়নের নামে দেশব্যাপী রাস্তাঘাট, স্কুল-কলেজ, হাটেমাঠে একধরনের গাছ লাগানো হচ্ছে। সেসব গাছের উপকারিতা সম্পর্কেও অনেক কথা শুনেছি। কিন্তু পরে হলেও জানতে পারলাম, গাছগুলো মোটেও উপকারী নয়, অনেকটা আগ্রাসী। এসব গাছের নিচে অন্য কোনো গাছ হয় না। এমনকি পাখিও বসে না। আবার আকাশমনি ফুলের ঘ্রাণ নিঃশ্বাসের সঙ্গে শরীরে গেলে শ্বাসকষ্টের মতো মারাত্মক রোগ হয়। আমরা বিদেশি দাতা সংস্থার পরামর্শে দেশি প্রজাতির বৃক্ষ রোপণ করা বাদ দিয়ে ওই আগ্রাসী গাছগুলো রোপণ করেছি। এতে আমাদের দেশি গাছগুলোর অস্তিত্ব হারিয়ে যেতে বসেছে। আগ্রাসী গাছগুলো রোপণ করে আমরা প্রকৃতি ও জীববৈচিত্র্যের কী বিপুল ক্ষতি করেছি এখন তা হাড়ে-হাড়ে টের পাচ্ছি। আমাদের হারিয়ে যাওয়া প্রাকৃতিক পরিবেশ আবার ফিরিয়ে আনতে হবে। আর তাই দেশীয় ফলদ-বনজ ও ঔষধি গাছ লাগিয়ে সামাজিক বনায়ন করতে হবে। তাই বেশি বেশি করে দেশি প্রজাতির গাছ লাগাতে হবে। সরকার যদি তার প্রতিষ্ঠানের মাধ্যমে দেশি চারা বিতরণের পদক্ষেপ নেয়, তবে আমাদের পরিবেশের ভারসাম্য বজায় থাকবে।জাহেদুর রহমান ইকবালঢাকা।