বন্ধ ট্রেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চল জোনে দীর্ঘদিন থেকে লালমনিরহাট-সান্তাহার রুটে ৪৮১ আপ লোকাল ট্রেনটি চলাচল করত। স্বল্প আয়ের মানুষের জন্য ট্রেনটি ছিল যাতায়াতের অন্যতম সুলভ বাহন। স্বল্প বেতনের চাকরিজীবী মানুষ এই ট্রেনে চড়ে চাকরিস্থলে যাতায়াত করতেন। শিক্ষার্থীদের জন্যও ছিল সুলভ বাহন। কিন্তু ট্রেনটি দীর্ঘদিন থেকে বন্ধ রয়েছে। ফলে এসব মানুষ সীমাহীন দুর্ভোগে পড়েছেন যাতায়াত করার ক্ষেত্রে। অন্য মাধ্যমে যাতায়াতে অনেক টাকা খরচ হচ্ছে, সঙ্গে সময়ের অপচয়। অন্যদিকে বোনারপাড়া-দিনাজপুরগামী ৮৪২ (রামসাগর এক্সপ্রেস) ট্রেনটিও বন্ধ থাকায় একই সমস্যায় পড়তে হচ্ছে এই রুটে যাতায়াতকারী যাত্রীদের। কর্তৃপক্ষের কাছে আবেদন, ট্রেন দুটি শিগগিরই চালু করা হোক। কংকন কুমার সরকার সুন্দরগঞ্জ, গাইবান্ধা।