বন্যা এবং আরও বন্যার আশঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেই তুলনায় আমাদের প্রস্তুতি কেমন? ইতিমধ্যে বন্যাকবলিত মানুষের জন্য কী করা হয়েছে? দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বলেছেন, আক্রান্ত এলাকায় ত্রাণের অভাব নেই। তিনি হিসাব দিয়েছেন, ৫ থেকে ২৯ জুলাই পর্যন্ত ১৩ হাজার মেট্রিক টন চাল পাঠানো হয়েছে। মন্ত্রীর হিসাবেই ১৬ জেলার ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা প্রায় ১৫ লাখ। প্রায় ১০ হাজার ঘরবাড়ি সম্পূর্ণভাবে এবং ১২ হাজারের বেশি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সে তুলনায় আশ্রয়কেন্দ্রগুলোতে স্থান পাওয়া মানুষের সংখ্যা নগণ্য: মাত্র হাজার সাতেক। অজস্র মানুষ খোলা আকাশের নিচে দিনাতিপাত করছে। এসব মানুষের জন্য শুধু চালই যথেষ্ট নয়। বিশুদ্ধ খাওয়ার পানি, শিশুখাদ্য, ওরস্যালাইনসহ জরুরি ওষুধপথ্যে প্রয়োজন আছে। লক্ষ করা প্রয়োজন, বন্যায় ইতিমধ্যে সরকারি হিসাবে ১৪ জন মানুষের মৃত্যু ঘটেছে। আর একজন মানুষেরও যেন মৃত্যু না হয়।

সরকারি ত্রাণসামগ্রী সুষ্ঠুভাবে বিতরণ করা জরুরি; এ ক্ষেত্রে অব্যবস্থাপনা, গাফিলতি, অনিয়মের অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক পদক্ষেপ নিতে হবে। বন্যাকবলিত এলাকাগুলোতে পানিবাহিত রোগের প্রকোপ দেখা দিতে পারে। পর্যাপ্ত ওষুধপথ্য, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট সরবরাহ নিশ্চিত করা দরকার।

বন্যাকবলিত মানুষের সাহায্যার্থে সামাজিক উদ্যোগ দৃশ্যত অনুপস্থিত। বেসরকারি উদ্যোগে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে বন্যাত্রাণের যে সংস্কৃতি কিছুকাল আগেও ছিল, তা যেন বিলুপ্ত হতে চলেছে। বিপুলসংখ্যক দুর্গত মানুষের দুঃখকষ্টের প্রতি সামাজিক সংবেদনশীলতার এমন অভাব সত্যিই দুঃখজনক। এখন আমাদের সবার কর্তব্য বন্যাদুর্গত মানুষগুলোর প্রতি সাহায্য-সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া।