অনলাইনে প্রথম আলো (prothom-alo.com) পড়া হয় ১৯০টি দেশ থেকে। পাঠকেরা প্রতিদিন রাজনীতি, অর্থনীতি, সমাজ, খেলাসহ বিভিন্ন বিষয়ে তাঁদের মতামত দেন। তাঁদের এ মতামত চিন্তার খোরাক জোগায় অন্যদের। গত কয়েক দিনে বিভিন্ন বিষয়ে পাঠকদের কিছু মন্তব্য ঈষৎ সংক্ষেপিত আকারে ছাপা হলো।দুর্ধর্ষ সন্ত্রাসী বিকাশ ছাড়া পেলেন কঠোর গোপনীয়তায়স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের নির্দেশে প্রায় গোপনে কাশিমপুর কারাগার থেকে সন্ত্রাসী বিকাশের ছাড়া পাওয়ার ঘটনা প্রথম আলোর প্রধান সংবাদ হিসেবে প্রকাশিত হয়েছে। এ-সম্পর্কে পাঠক জাহিদ হাসান লিখেছেন: আমি সাধারণ জনগণের একজন হয়ে বলছি, আমরা আর সহ্য করতে পারছি না। আমরা বাংলাদেশকে এভাবে চলতে দিতে পারি না। আমরা বিএনপি-আওয়ামী লীগ বুঝি না, আমরা যারা নিজেদের সাধারণ জনগণ বলে মনে করি, চলুন, সবাই একসঙ্গে রাস্তায় নেমে পড়ি। আরেকবার দেশ স্বাধীন করি। আরেকটি মুক্তিযুদ্ধ ঘোষণা করি।ইউসুফ হাওলাদার: না মন্ত্রী, না সন্ত্রাসী, দোষটা আসলে আমাদের শিক্ষাব্যবস্থায়। আমরা যারা সচেতন, তাদের প্রত্যেকের সতর্ক থাকা উচিত অন্তত আমার পাশের বাড়ির ছেলেটি যেন সঠিক শিক্ষায় শিক্ষিত হয়। এর ফল সুদূরপ্রসারী হলেও শুভ। এ ছাড়া আর কোনো বিকল্প নেই।মো. শাহ আলম: খাঁচার বাঘ ছেড়ে দিলে যা হয় তা-ই হবে। শুধুু কিছু দিন যাক, ফলাফল বের হলো বলে। সন্ত্রাসীদের অভয়ারণ্য যেখানে, সেখানে অবাকের কী আছে? বরং আমাদেরই কারাগারে থাকা দরকার! পরিবার ও নেতারাও বলছেন, হামলাকারীরা ছাত্রলীগের কর্মীপুরান ঢাকার বিশ্বজিৎ হত্যার সঙ্গে ছাত্রলীগ জড়িত নয় বলে দাবি করেছেন আওয়ামী লীগের নেতারা। কিন্তু সবদিক দিয়ে এটা স্পষ্ট যে ঘাতকেরা সবাই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। প্রথম আলোয় প্রতিবেদন প্রকাশের পর আবদুল মজিদ কাজী লিখেছেন: সব পাপের মা হচ্ছে মিথ্যা বলা। আমাদের দেশে মিথ্যা বলা পুণ্যের কাজ। নেতা বলুন, পরিবারের লোক বলুন, আপনার ছেলেমেয়ে বলুন বা অফিসের কর্মকর্তা-কর্মচারী বলুন—সবাই অতি স্বচ্ছন্দে গড়গড় করে মিথ্যা বলে। কারও বিবেকে বাধে না।এ এস এম ফয়সাল: প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী, আপনারা এখনো সেই ৪০ বছর আগের রাজনীতিতেই আছেন। আপনাদের বোঝা উচিত, সেই দিন আর নেই। এখন মানুষ বুঝতে শিখেছে। তাই শাক দিয়ে এখন মাছ ঢাকা শুধুই হাস্যরসের জন্ম দেবে। আর প্রথম আলোকে অনেক অনেক ধন্যবাদ যে, সময়ের সঙ্গে তারা হারিয়ে যায়নি। সত্যকে যেন সত্য বলে যেতে পারে প্রথম আলো—সেই প্রার্থনা করি।রাশেদ খান: খুনিরা ছাত্রলীগ হলে সমস্যা কী? অপরাধ করেছে সাজা দেন। সরকার এমন ভাব দেখাচ্ছে যেন ছাত্রলীগ মানেই মহামানব। জাতির জন্য এ বড় লজ্জার!মাসুদ: মন্ত্রীর কাছে জনগণের প্রশ্ন এটা না যে, তারা কোন দল করে। ধরে নিলাম তারা কোনো দল করে না। তাহলে তাদের ধরে শাস্তি দিতে আমাদের মন্ত্রী মহোদয়ের এত জ্বালাপোড়া হচ্ছে কেন? তাদের বিরুদ্ধে যে ভিডিও প্রমাণ আছে, আমি মনে করি এটাই যথেষ্ট। তবে হ্যাঁ, যদি সরকারের অন্য ইচ্ছা থাকে, তাহলে এখন জনগণের কিছু করার নেই। সময় এলে জনগণ রায় দেবে।বুদ্ধিজীবীদের হত্যা করেছে ‘জামায়াতি দুর্বৃত্তরাই’মার্কিন গোপন নথির পুরোনো সত্যটি আবার প্রতিষ্ঠিত হলো। এ-সম্পর্কে রঞ্জু খান লিখেছেন: এই জামায়াতকে বাঁচানোর জন্য একটি দল কী না করছে! ভাবতে লজ্জা লাগে, আমি এদেরই বারবার ভোট দিয়ে ক্ষমতায় আনি, তাদের বিচার যাতে না হয়, সে জন্য রাস্তায় নামি, হরতাল করি, অবরোধ করি! আবার ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে গিয়ে ফুলও দিই!মো. জাকির হোসেন: আমাদের হাজারো বুদ্ধিজীবী ও পেশাজীবী হারানোর ক্ষতি আমরা আজও অনুভব করি। সে অভাব পূরণ হওয়ার নয় জানি। আমাদের যে এতটা বছর লেগে যাচ্ছে উন্নতির সিঁড়িতে পা রাখতে, বুদ্ধিজীবী হত্যাকাণ্ড তার জন্য সবচেয়ে বেশি দায়ী। আজ এই স্বাধীনতার ৪১ বছর পরও দেখতে হয় তাদের, যারা সেই বুদ্ধিজীবীদের হত্যা করেছে। তাদের অনেকেই স্বাধীন বাংলাদেশে, সমাজে ও রাজনীতিতে পুনর্বাসিত হয়েছে, এমনকি মন্ত্রিত্বও পেয়েছে! মাতৃভূমির পতাকা উড়িয়েছিল বলে, তারা আমার দেশের নিরপরাধ মানুষকে নৃশংসভাবে হত্যা করে নগ্ন উল্লাস করেছিল। সেই পাকিস্তানি প্রেতাত্মারা আজও স্বাধীন বাংলাদেশের মাটিতে সক্রিয়! এ আমাদের জন্য লজ্জার। শুধু বুদ্ধিজীবীদের হত্যার কারণে হলেও রাজাকার, আলবদরদের কখনোই ক্ষমা করব না। এদের বিচার না হওয়া পর্যন্ত এ দেশে শান্তি আসবে না। প্রদীপ: আজ বিএনপি ও তাদের অনুসারী তরুণ শিক্ষিত নেতাদের এসব জানা একান্ত প্রয়োজন। কারণ, তাঁরা হয়তো তখন জন্মাননি। আমাদের কৈশোর উত্তীর্ণ সময়ের এই বেদনাবহ স্মৃতি যেন কেউ না ভোলে। আজ যখন দেখি এসব শিক্ষিত তরুণ নেতা কথার ধূম্রজালে এই নির্মম সত্যকে এটা-সেটা বলে নিজেদের অবস্থানকে যাচাই করতে চেষ্টা করেন, তখন সন্দেহ জাগে তাঁরা তাঁদের শিক্ষা, মানবিক অনুভূতি কি নষ্ট রাজনীতির কাছে বিকিয়ে দিয়েছেন জীবনের শুরুতেই? খালেদা জিয়া বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন। সেই মুহূর্তে কি তিনি একবার ভেবেছেন সেই খুনিদের কথা, যারা এখন তাঁর সমর্থনের ছায়ার নিচে? চাঁদা না দিলে প্রাণ যাবেঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ঘিরে ছাত্রলীগের একাংশের চাঁদাবাজির কাহিনি পাঠকদের জানিয়েছিল প্রথম আলো। এ-সম্পর্কে পাঠক হাফিজুর রহমান লিখেছেন: চাঁদা না দিলে প্রাণ যাবে, সত্য। কারণ, ছাত্রলীগ যখন নিরীহ একটা ছেলেকে কর্মস্থলে যাওয়ার পথে মেরে ফেলতে পারে, তাহলে চাঁদা না দিলে মেরে ফেলা অস্বাভাবিক মনে হচ্ছে না। খুন, ধর্ষণ, রাহাজানি, চাঁদাবাজি, টেন্ডারবাজি কী নেই যে তারা করেনি। এত কিছু অপরাধ করলেও তারা সোনার ছেলে। তাদের নিয়ে প্রধানমন্ত্রী এখনো আশাবাদী। দলের নেতারা তাদের স্তুতি গাইতে ভুল করেন না। তার পরও আমরা আমজনতা তাদের মিথ্যা প্রলোভনে রাজি হয়ে আবার ক্ষমতায় বসাব। আর তারা আমাদের এভাবে ঠুকরে ঠুকরে মারতে থাকবে।রাকিব: ছাত্রলীগ আওয়ামী লীগ নিয়ন্ত্রণ করে, নাকি আওয়ামী লীগ ছাত্রলীগ নিয়ন্ত্রণ করে? এখন তো ছাত্রলীগের বিরুদ্ধে কোনো অভিযোগ পেলে তা ছাত্রলীগের নামধারী শিবির-ছাত্রদলের সন্ত্রাসী হয়ে যায়। তার মানে কি ছাত্রদল-শিবির ছাত্রলীগ নিয়ন্ত্রণ করে? হিসাবে কিছুই মিলছে না। সরকারের হাতে র্যা ব, পুলিশ, গোয়েন্দা থেকে শুরু করে সেনাবাহিনীও আছে। যদি সদিচ্ছা থাকে তাহলে এই চাঁদাবাজদের ধরে বঙ্গোপসাগরে ভাসিয়ে দিতে এক দিনও সময় লাগবে না। তা না করে ছাত্রলীগ নামধারী কিছু সন্ত্রাসীর ধুয়া তুলে নিজেদের পিঠ বাঁচাচ্ছে। ওদিকে কাউকে গ্রেপ্তারও করতে পারছে না। এসব চাঁদাবাজ ধরা কি খুব কঠিন কাজ? বিএনপি হঠাৎ কেন মারমুখী?বিএনপির এই মনোভাবের বিষয়টি এক প্রতিবেদনে তুলে ধরেছেন সেলিম জাহিদ। এ বিষয়ে ইরফান আহমেদ লিখেছেন: সরকার কেন এত মারমুখী, সেটা কি লিখতে পারবেন? আওয়ামী লীগের অধীনে নির্বাচন থেকে বাঁচতে চাইলে বিএনপির এ ছাড়া আর কোনো বিকল্প ছিল না। এটা প্রত্যেক মানুষ বোঝে।কাজী আবদুল মোহিত: বিএনপি-আওয়ামী লীগ কাউকে চাই না। দেশের জন্য সৎ ও যোগ্য লোককে চাই। বিএনপি তাদের দুই আমলে নির্বাচন নিয়ে বহু টালবাহানা করেছে। ১৯৯৬-এর ফেব্রুয়ারি মাসে পাতানো নির্বাচন এবং পরবর্তী সময়ে এক কোটি ভুয়া ভোটার সংযুক্ত করে নির্বাচন করতে চেয়েছিল। আওয়ামী লীগও একই পথে হাঁটছে। যারা ৪০ বছরে দেশকে কিছু দিতে পারেনি; বারবার সুযোগ দিলেও কিছু দিতে পারবে না।মহীউদ্দিন মাসউদ: আমাদের মুক্তি নেই। তারা আমাদের দিয়েছে দুর্নীতি, ভ্রষ্টাচার, মিথ্যাচার, রাজনীতির ভণ্ডামি। আর তারা আমাদের কাছ থেকে নিয়েছে গণতন্ত্র, মানবিকতা, ভালোবাসা, স্বাধীনতার সম্মান—যা আমরা লাখ লাখ শহীদের ত্যাগের বিনিময়ে অর্জন করেও কোনো দিন উপভোগ করতে পারিনি। সত্যকে জানা, তাকে মানা, তাকে গ্রহণ করা মানুষের কাজ। সুতরাং দলীয় পছন্দের চার দেয়াল থেকে বের হয়ে দেশের কোটি কোটি বঞ্চিত মানুষের কাতারে এলে আপনারাও অনুভব করতে পারবেন সত্য কোনটি।মো. কাওছার আলী: বিএনপি-আওয়ামী লীগ কেউ কাউকে ছাড় দিতে নারাজ। তাই বলছি, তাদের এই ধ্বংসাত্মক খেলা পরিহার করা উচিত। তাদের কোনো অধিকার নেই আমাদের সাধারণ জনগণের জীবন নিয়ে ছিনিমিনি খেলার। আমরা চাই নতুন কাউকে।(পাঠকের মতামত বিস্তারিত পড়তে ও আপনার মতামত জানাতে ভিজিট করুন prothom-alo.com)