বর্ষায় বৃক্ষরোপণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অসংখ্য নদ-নদী আর সবুজ-শ্যামলে ভরা আমাদের এই বাংলাদেশ। যেদিকে তাকাই, শুধু সবুজ আর সবুজ। কিন্তু কয়েক দশক ধরে সেই সবুজের সমারোহ আর নেই। এর মূল কারণ হলো, অবাধে বনাঞ্চল উজাড় করে ফেলা। প্রতিবছর যে পরিমাণ গাছ কাটা হয়, সেই তুলনায় নতুন গাছ রোপণ করা হচ্ছে খুবই কম। ফলে দিনে দিনে এর পরিমাণ কমে যাচ্ছে। এর পরিমাণ কমে যাওয়ায় বাতাসে কার্বনের পরিমাণ অনেক বেড়ে গেছে। যার জন্য জলবায়ু পরিবর্তনে বিরূপ প্রভাব ঘটছে। এ জন্যই আমাদের দেশে এখন অসময়ে বন্যা, প্রচণ্ড দাবদাহ, খরা ও প্রায় সারা বছর শুষ্ক আবহাওয়া বিরাজ করছে। বলতে গেলে, বর্তমান বিশ্বের যেসব দেশ জলবায়ু পরিবর্তনে প্রত্যক্ষভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, বাংলাদেশ তার অন্যতম। কাজেই পরিবেশের ভারসাম্য ও জীববৈচিত্র্য রক্ষার জন্য বৃক্ষরোপণের গুরুত্ব অপরিসীম। কেননা, গাছ বাতাসকে দূষণমুক্ত করে আমাদের অক্সিজেনের প্রয়োজন মেটায়।এখন বর্ষাকাল। এ সময় প্রচুর বৃষ্টি হয় এবং মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি পায়। বৃক্ষরোপণের এটাই সঠিক সময়। প্রধানমন্ত্রী সবাইকে ফলদ, ভেষজ, বনজ—এই তিন শ্রেণীর তিনটি গাছ রোপণের আহ্বান জানিয়েছেন। তার এই আহ্বানকে আমরা স্বাগত জানাই। কারণ, শুধু বনজ গাছ রোপণ করলেই চলবে না, একই সঙ্গে ফলদ ও ভেষজ গাছের চারা রোপণ করাও জরুরি।ওষুধ তৈরির কাজে নানা ধরনের ভেষজ গাছের প্রয়োজন হয়। এসব ভেষজ গাছ খুবই মূল্যবান। এমন একটা সময় ছিল, অনেক বাড়িতেই হরিতকী, ঘৃত্য কাঞ্চন, আমলকী ও বহেরাগাছ লাগানো হতো। এগুলো ভেষজ গাছ হিসেবে খুবই পরিচিতি। এখন বাণিজ্যিক ভিত্তিতেই দেশের প্রত্যন্ত অঞ্চলে নানা ধরনের ভেষজ গাছ লাগিয়ে অনেকেই স্বাবলম্বী হচ্ছে।ফলদ গাছ একদিকে যেমন পরিবেশ রক্ষার অবদান রাখে, অন্যদিকে অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সুস্বাস্থ্যের জন্য একজন মানুষের প্রতিদিন ১২০ গ্রাম ফল খাওয়া প্রয়োজন। কিন্তু আমাদের আর্থসামাজিক অবস্থায় চড়া দামে বিদেশি ফল আমদানি করে এ চাহিদা মেটানো সম্ভব নয়। দেশে প্রায় ১৩০টিরও বেশি দেশীয় ঐতিহ্যবাহী ফল রয়েছে। এসব ফলের চাষ বৃদ্ধি করে পুষ্টিচাহিদা পূরণসহ বিদেশি ফল আমদানির পরিবর্তে দেশি ফল রপ্তানির মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করা সম্ভব।এ ছাড়া পামগাছ বনায়নের কর্মসূচি গ্রহণ করে আগামী ১০ বছরের মধ্যে দেশকে ভোজ্যতেলের ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণ করা সম্ভব। ফলে শত শত কোটি টাকার বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের পাশাপাশি হাজার হাজার লোকের কর্মসংস্থানেরও সুযোগ মিলবে।তাই আসুন, সামাজিক বনায়ন কর্মসূচির পাশাপাশি আমরা সবাই প্রতিবছর তিনটি করে গাছের চারা রোপণ করি, পরিচচর্যা করি। আর এভাবে গাছ রোপণকে সামাজিক আন্দোলনে পরিণত করতে পারলেই বাংলাদেশকে সবুজ দেশে রূপান্তর করা সম্ভব হবে।সৌরভ সোহরাবআয়েশ, সিংড়া, নাটোর।