প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যাদের কারণে বহদ্দারহাট উড়ালসড়কের গার্ডার পড়ে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে, তাদের শাস্তি হবে কি না জানি না। তবে সবাই মনেপ্রাণে চাই, জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। জনগণ এখন আতঙ্কিত। যে উড়ালসড়ক ব্যবহারের আগে ভেঙে পড়তে শুরু করেছে, সেটি কি ব্যবহারের যোগ্য? সেটি কতটা নিরাপদ? সবার মুখে এখন এই একই প্রশ্ন। এমতাবস্থায় সরকার বা কর্তৃপক্ষের উচিত এই উড়ালসড়কের ব্যবহার সম্পূর্ণ ঝুঁকিমুক্ত কি না, তা জনগণের সামনে পেশ করে তাদের দুশ্চিন্তা দূর করা। আশা করি, সরকার বা কর্তৃপক্ষ এই সহজ কাজটি করবে। মো. আজহারুল হক চকরিয়া, কক্সবাজার।