বাংলাদেশের পথে অস্ত্রের চালান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমার থেকে বাংলাদেশে পাচারের পথে ভারতের মিজোরামে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি আটকের ঘটনা ঘটেছে। বাংলাদেশে চলমান অস্থিরতার পটভূমিতে সংবাদটি বিশেষ গুরুত্বের দাবি রাখে। প্রশ্ন হচ্ছে, কে কার কাছে এবং কোন উদ্দেশ্যে এই অস্ত্র পাঠাচ্ছিল, তা-ও খতিয়ে দেখা দরকার। এটি বিচ্ছিন্ন ঘটনা নয়।আটক অস্ত্রের মধ্যে রয়েছে ৩১টি একে-৪৭ রাইফেল, একটি ব্রাউনিং স্বয়ংক্রিয় রাইফেল ও একটি হালকা মেশিনগান। ধারণা করা যায়, আটক হওয়া চালানই একমাত্র নয়, আগে যদি এ পথে আরও চালান বাংলাদেশে প্রবেশ করানো হয়ে থাকে বা ভবিষ্যতে এ রকম চালান পাঠানোর বন্দোবস্ত করা হয়ে থাকে, তাহলে অবাক হওয়ার কিছু নেই। এটা বিচ্ছিন্ন ঘটনা নয়।বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা ও অনিরাপত্তার এই সময়কে কেন অস্ত্র চালানের জন্য বেছে নেওয়া হলো, সেটাও গুরুতর প্রশ্ন। সম্প্রতি রাজপথে পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের সংঘর্ষে বেআইনি আগ্নেয়াস্ত্রসহ অপ্রচলিত অস্ত্রের ব্যবহার দেখা গেছে। তিন দিকে ভারত সীমান্তে কাঁটাতার ও কড়া প্রহরা থাকায় দেশের ভেতরে ভারী অস্ত্র চালান করা কঠিন। মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের সীমান্তেও কাঁটাতারের বেড়া রয়েছে। তবে ভারতের মিজোরামের সঙ্গে মিয়ানমারের সীমান্তে কাঁটাতার নেই, আর সেখানকার পাহারার দায়িত্বও প্রচলিত বিএসএফের নয়, আসাম পুলিশের। সুতরাং, বাংলাদেশে অস্ত্র পাঠাতে হলে মিজোরামের মধ্য দিয়ে আনা এবং সংলগ্ন পার্বত্য চট্টগ্রামের দুর্গম সীমান্ত ব্যবহারের কৌশলই হয়তো নেওয়া হয়ে থাকবে।পার্বত্য চট্টগ্রামে এমনিতে সশস্ত্র বিভিন্ন গোষ্ঠীর তৎপরতা রয়েছে। এর মধ্যে পাহাড়ি স্বাধিকারকামী গোষ্ঠী থেকে শুরু করে ধর্মের নামেও বিভিন্ন জঙ্গিগোষ্ঠী রয়েছে। অস্ত্র চোরাচালানের গোপন জগতে সশস্ত্র গোষ্ঠীগুলো একে অন্যের সহযোগিতা নিয়ে থাকে। মিজোরামের যে দুজন স্থানীয় এবং বাংলাদেশের যে এক ব্যক্তি এ ঘটনায় আটক হয়েছেন, তাঁদের কাছ থেকে এ ব্যাপারে বিশদ তথ্য আদায় করা প্রয়োজন।অস্ত্র ও গোলাবারুদের চালান ও মজুদের রহস্য উদ্ঘাটনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিবিড় মনোযোগ জরুরি। মিজোরামের ঘটনা সেই টনকই নাড়িয়ে গেল।