বিআরটিসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেদিন বিকেল পাঁচটায় রংপুর থেকে পঞ্চগড় যাচ্ছি। বিআরটিসি স্ট্যান্ডে গিয়ে টিকিট নিয়ে বাসে উঠলাম। বাস কিছু দূর যাওয়ার পর পরীক্ষা করে দেখল যান্ত্রিক ত্রুটি আছে। সেখানে আবার সব যাত্রী নামানো হলো এবং অন্য একটি বাস নিয়ে আসার অপেক্ষায় আছি। সময় লাগল এক ঘণ্টা। যাহোক এক ঘণ্টা পর গাড়িতে উঠলাম এবং গাড়ি ছাড়ল। আমাদের গাড়িটি রানীরবন্দর দিয়ে যাওয়ার সময় দেখলাম, সেখানে একটি বিআরটিসি বাস নষ্ট হয়েছে। ছোট সন্তান অন্য হাতে একটি বড় ব্যাগ নিয়ে আমাদের গাড়িতে ওঠার জন্য রাস্তা পার হচ্ছে। যদি তখন দুর্ঘটনা ঘটে যেত, তার জন্য কে দায়ী থাকত? আচ্ছা আমরা বিআরটিসি বাসে কেন যাতায়াত করি? সময় বাঁচাতে, তাই না। সে সময়টা যদি গাড়িতে চলে যায়, তাহলে পার্থক্য কি থাকল লোকাল বাস ও বিআরটিসি বাসের মধ্যে? কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি পুরোনো বাসগুলো হয় পরিত্যক্ত অথবা মেরামত করেন।কৃষ্ণকুমার রায়কারমাইকেল কলেজ, রংপুর।