বিআরটিসির ড্রাইভার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাজের সুবাদে আমাকে প্রতিদিন মিরপুর থেকে গুলিস্তান যাতায়াত করতে হয়। ফ্যান ও দ্বিতল খোলামেলা মনে করে এখন নিয়মিত বিআরটিসির বাসের যাত্রী। এমনিতে যাত্রীর ভিড়, তার ওপর অতিরিক্ত গাড়ি, সংকীর্ণ ও স্বল্প রাস্তার কারণে মানুষের ভোগান্তির শেষ নেই, তার সঙ্গে যোগ হয় বিআরটিসি বাসের ড্রাইভারদের যত্রতত্র গাড়ি থামিয়ে বিনা টিকেটের যাত্রী উঠিয়ে অর্থ আদায় করার ঝামেলা। অথচ নির্দিষ্ট স্টপেজে টিকিট করা যাত্রীরা দীর্ঘ অপেক্ষা করেও অনেক সময় বাসে উঠতে পারে না। এতে যাত্রীদের বিড়ম্বনা, সময়ের অপচয়, যাত্রীদের নৈতিকতার অবক্ষয়, বিআরটিসির সুনাম ও আর্থিক ক্ষতি হয়। আমি বার কতক প্রতিবাদ করেছি, তাতে কার কী আসে-যায়। মাঝেমধ্যে চেকার উঠেন, তারাও তাদের সঙ্গে শেয়ার করে। ইদানীং প্রায় গাড়িতে টিকিট পাঞ্চ লোক দেখা যায়, তারাও স্বার্থে ড্রাইভারকে সহযোগিতা করে। এ ছাড়া গাড়ির ফ্যানগুলো বহুলাংশে অচল থাকে ও গাড়িগুলো নোংরা পরিবেশে চলাফেরা করে। আমরা কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।মো. হারুনুর রশীদমিরপুর, ঢাকা।