বিচার বিভাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিচার ও বিচার বিভাগ সম্পর্কে খুব বেশি জ্ঞান না থাকায় প্রথম আলোর বিচারসংক্রান্ত লেখালেখি খুব মন দিয়ে পড়ি। কয়েক দিন ধরে টিআইবির রিপোর্ট নিয়ে সুপ্রিম কোর্টসহ অন্য আদালতের বিচারকেরা একদিকে যেমন বিব্রত, তেমনি টিআইবির প্রতি তাঁরা যে মনোভাব দেখাচ্ছেন, তাতে আমি মর্মাহত। প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক শপথ নেওয়ার পর বিচারকরদের কতগুলো আনুষ্ঠানিক বৈঠকে যে বক্তব্য দিয়েছেন, তা অনেকের দৃষ্টি আকর্ষণ করেছে। বিষয়টি বিচার বিভাগের লোকজনের দৃষ্টি আকর্ষণ করলে আমরা বেশি খুশি হতাম। তিনি বিচারকদের রাজনীতি ও দুর্নীতির ঊর্ধ্বে থেকে কাজ করার আহ্বান জানিয়েছেন, যা পত্রিকায় প্রকাশিত হয়েছে।গত বছরের ১৩ নভেম্বর প্রথম আলোয় ‘জেলা জজদের প্রতি প্রধান বিচারপতি, নাজিরদের কাছ থেকে তোলা নেবেন না’ শিরোনামে যে প্রতিবেদন ছাপা হয়েছে, তা বিচারকদের দৃষ্টি এড়ানোর কথা নয়। নাজিরদের সঙ্গে টাকা-পয়সা লেনদেন না করার জন্য জেলা ও দায়রা জজদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি। নিম্ন আদালতের শীর্ষে আসীন বিচারকদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা অনেকেই নাজিরদের সঙ্গে টাকা-পয়সা লেনদেন করেন। এ রকম অভিযোগ আমার হাতে আছে।’ তিনি বিচার বিভাগের প্রতি বিশ্বাস ফিরিয়ে আনার এবং আইন ও বিবেকের দ্বারা নিজেকে পরিচালনার জন্য আহ্বান জানান। এ বক্তব্যের সঙ্গে টিআইবির জরিপের কতটুকু মিল আছে, তা আমরা জানি না। তবে জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ও সম্পাদক বিচার বিভাগের দুর্নীতি নিয়ে কথা বলায় টিআইবির বিচার চেয়েছেন। কিন্তু বিচার বিভাগের দুর্নীতির কথা টিআইবির আগে প্রধান বিচারপতি নিজেই উল্লেখ করেছেন। আমরা কার বিচার করব?নাম প্রকাশে অনিচ্ছুক, ঢাকা।