প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যখন কিন্ডারগার্টেন স্কুলে পড়তাম তখন শিক্ষক শুনলেই মনে হতো, হাসি হাসি চেহারার একজন মানুষ, ভদ্র আচরণ। কিন্তু এখন শিক্ষক একটি ভয়ের বিষয়ে পরিণত হয়েছে। দেশে একটি নতুন আইন হয়েছে যেখানে বলা হয়েছে কোনো শিক্ষক কোনো ছাত্রকে শারীরিক বা মানসিক শাস্তি দিতে পারবে না। কোন শিক্ষক যদি তা করেন তবে সে সেই শিক্ষকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া যাবে। এই আইনটি হওয়ার পর সঙ্গে সঙ্গে কিছু ফল পাওয়া গিয়েছিল। স্কুলে স্যার-ম্যাডামরা আমাদের মারা বন্ধ করেন। তখন ভেবেছিলাম, অন্য কোনো আইন যথাযথভাবে সফল না হলেও এই আইন সফল হবে। কিন্তু কিছুদিন যেতে না যেতেই আবার তাঁদের নির্যাতন শুরু হয়েছে। প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ, এই আইনটি কঠোরভাবে কার্যকর করুন। আমারা চাই স্কুলে গিয়ে শিক্ষা গ্রহন করতে, শিক্ষকদের হাতে মার খেতে নয়।ইদরাক শাহরীয়ারকলেজ রোড, চট্টগ্রাম।