সরকারি বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের অনেক জমি বেদখল হয়ে আছে, সেগুলো পুনরুদ্ধারের খবর তেমন পাওয়া যায় না। সেদিক থেকে ঢাকার মিরপুরে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০ শতাংশ জমি উদ্ধার করা হয়েছে, এমন খবর উৎসাহব্যঞ্জক।
মিরপুর ১৩ নম্বরে শেরেবাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০ শতাংশ জমি ২০ বছরের বেশি সময় ধরে অবৈধ দখল করে রেখেছিলেন স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি। ওই জমিতে তাঁরা টিনশেড ও পাকা ঘর নির্মাণ করে প্রায়
৫০টি পরিবারকে ভাড়া দিয়েছিলেন। ওই পরিবারগুলোর বসবাসের কারণে বিদ্যালয়টির শিক্ষা কার্যক্রমে বিঘ্ন ঘটছিল। তা ছাড়া, সেখানে প্রাথমিক শিক্ষকদের জন্য একটি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের উদ্যোগও সরকার বাস্তবায়ন করতে পারছিল
মিরপুরে স্কুলের বেদখল জমি উদ্ধারনা। অবৈধ দখলদারেরা নানা সময় আদালত থেকে স্থগিতাদেশ নিয়ে সরকারের জমি পুনরুদ্ধারের কাজটি হতে দিচ্ছিলেন না। আইনি লড়াই শেষে জমি পুনরুদ্ধারের আইনি বাধা দূর হওয়ার পর শেষ পর্যন্ত ঢাকা জেলা প্রশাসন জমিটি উদ্ধার
করতে পেরেছে।
অবৈধভাবে দখল হয়ে যাওয়া সরকারি জমি পুনরুদ্ধারের ক্ষেত্রে এ ঘটনা একটা অনুসরণীয় দৃষ্টান্ত হতে পারে। প্রথম কাজ বেদখলে থাকা জমিগুলোর ব্যাপারে দখলদারদের আইনি লড়াইয়ে পরাস্ত করার প্রক্রিয়া ত্বরান্বিত করা। কারণ, তাঁরা আদালত থেকে স্থগিতাদেশ নিয়েই বছরের পর বছর ধরে অবৈধ দখল ধরে রাখতে পারেন। মামলাগুলোর নিষ্পত্তি দ্রুততর করার জন্য সরকারপক্ষের বাড়তি তৎপরতা প্রয়োজন। একই সঙ্গে অবৈধ দখলকারীদের রাজনৈতিক ও অন্যান্য প্রভাব খাটানোর সুযোগ সম্পূর্ণভাবে বন্ধ করা দরকার। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায়, সরকারি জমি অবৈধভাবে দখল করার প্রবণতা কাজ করে ক্ষমতাসীন রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্ট প্রভাব-প্রতিপত্তিশালী লোকদের মধ্যে।
ক্ষমতাসীন দলের নাম ভাঙিয়ে কেউ যেন সরকারি জমি জবরদখল করতে না পারে, সেদিকে দৃষ্টি দেওয়া উচিত প্রশাসনের।