‘মানুষ চিকির্যাসা নিতে “অমানুষ”দের কাছেই যাবে’—মশিউল আলমের এই কলামটি পড়লাম (প্রথম আলো, ১১ মার্চ ২০১২)। কলামটির শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি কথাই সত্য। কিছুদিন আগে আমি অত্যন্ত অপমানজনক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলাম। সংক্ষেপে ঘটনাটি বলার চেষ্টা করছি। জনৈক বিশেষজ্ঞ চিকির্যাসকের অধীনে আমার খালা ১০ বছর ধরে চিকির্যাসা নিয়ে আসছেন। একদিন খালা খুব বেশি অসুস্থ হয়ে পড়লে তাঁকে একটি ক্লিনিকের আইসিইউতে ভর্তি করাই। যাবতীয় পরীক্ষা-নিরীক্ষার পর রিপোর্টগুলো নিয়ে ওই বিশেষজ্ঞ চিকির্যাসকের চেম্বারে যাই। চেম্বারের অ্যাটেনডেন্ট (যে রোগীদের সিরিয়াল নম্বর অনুযায়ী চিকির্যাসকের রুমে প্রবেশের অনুমতি দেন) হুংকার দিয়ে বললেন, ‘আপনি হেলিকপ্টার নিয়ে এলেও আমার ডাক্তার কোথাও রোগী দেখতে যাবেন না।’ আমি বিনীতভাবে তাঁকে বললাম, শুধু পরীক্ষার রিপোর্টগুলো চিকির্যাসককে দেখাতে এসেছি—তাঁকে নিয়ে যেতে আসিনি। আমার এ কথায় তিনি আবারও গর্জে উঠে বললেন, ‘সিরিয়াল নাম্বার কোথায়’? আমি ভালোভাবেই জানি যে সিরিয়াল নাম্বার ছাড়া একজন বিশেষজ্ঞ চিকির্যাসক রোগী দেখেন না। কিন্তু ওই পরিস্থিতিতে সিরিয়াল নাম্বারের জন্য যদি আরও এক দিন (২৪ ঘণ্টা) অপেক্ষায় থাকতে হয়, তাহলে একজন মুমূর্ষু রোগীকে বাঁচানোর উপায় কী? কায়সার রশিদচট্টগ্রাম।