বিশ্বকাপের ছুটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমি ২০০৭-০৮ শিক্ষাবর্ষের জাতীয় বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র। আমাদের দ্বিতীয় বর্ষের ২০০৯-এর পরীক্ষা ১৪-০২-২০১১ থেকে শুরু হবে। বিশ্বকাপ ক্রিকেট ২০১১-এর খেলা ১৯ ফেব্রুয়ারি বাংলাদেশ বনাম ভারতের খেলার মাধ্যমে উদ্বোধন হবে। কিন্তু পরের দিন ২০ ফেব্রুয়ারি আমাদের পরীক্ষা। শুধু তা-ই নয়, যেদিন বাংলাদেশের খেলা, তার পরের দিন আমাদের পরীক্ষা। যেমন—বাংলাদেশের খেলা ফেব্রুয়ারি ১৯ ও ২৫ এবং মার্চের ৪, ১১, ১৪, ১৯ তারিখে। আমাদের পরীক্ষা ২০ ও ২৬ ফেব্রুয়ারি এবং মার্চ ৫, ১২, ১৫, ২০ তারিখে। আবার ম্যাচগুলো ডে-নাইট। বাংলাদেশের মানুষ যখন বিশ্বকাপ ক্রিকেট খেলা উপভোগ করবে, আমরা কি তখন পড়ার টেবিলে বসে থাকতে পারব? বাংলাদেশ একটি ক্রিকেটপ্রেমিকের দেশ। বাংলাদেশ বিশ্বকাপ ক্রিকেটের ভেন্যু ও আয়োজক। আমরা কি আমাদের দেশের খেলা দেখতে পারব না? এটা কি অমানবিকতা নয়? এসএসসি পরীক্ষার কথা ভেবে খেলার আগের ও পরের দিনগুলো পরীক্ষা নেওয়া হয়নি। মো. তরিকুল ইসলাম তরী কারমাইকেল কলেজ, রংপুর।