প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বুয়েট দেশের উচ্চশিক্ষার স্বনামধন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম। একাডেমিক ও প্রশাসনিক শৃঙ্খলার জন্য এ প্রতিষ্ঠানের খ্যাতি সর্বজনবিদিত। কিন্তু বেশ কিছুদিন ধরেই বুয়েটে অচলাবস্থা বিরাজ করছে। এই প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীরা বঞ্চিত হচ্ছেন তাঁদের একাডেমিক ক্লাস থেকে। আর কত দিন এভাবে থাকতে হবে? উপাচার্য ও সহ-উপাচার্যের বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে উপাচার্যের পদত্যাগ ও সহ-উপাচার্য পদ বিলুপ্তির দাবিতে আন্দোলন করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। অচল হয়ে পড়েছে বুয়েট। এই অচলাবস্থা কাটানোর জন্য কিছু সমঝোতা বৈঠক ছাড়া সরকার বা শিক্ষা মন্ত্রণালয় থেকে তেমন কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি। এখন সরাসরি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপই বুয়েটকে তার আগের রূপে ফিরিয়ে দিতে পারে।মারুফুল হাসানচট্টগ্রাম ল্যাবরেটরি কলেজ, চট্টগ্রাম।