প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হন প্রায় ৪২ হাজার প্রার্থী। তাঁদের মধ্য থেকে প্রায় ১২ হাজার প্রার্থী ইতিমধ্যে নিয়োগ পেয়েছেন। আমরা যারা দেশের ছোট-বড় বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ছিলাম, সেখান থেকে বেতন-ভাতা পেয়ে পরিবার-পরিজনকে নিয়ে সংসার চলত। কিন্তু দুঃখের বিষয়, স্কুলে যোগদানের চার মাস অতিবাহিত হওয়ার পরও কোনো বেতন-ভাতা দেওয়া হচ্ছে না। এ কারণে নিয়োগপ্রাপ্ত শিক্ষকেরা মানবেতর জীবন কাটাচ্ছেন। বেতন-ভাতা না পেয়ে গত ঈদুল ফিতর অতি কষ্টের মধ্যে কাটিয়েছি। তাই প্রধানমন্ত্রী, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ, আগামী ঈদুর আজহার আগে বেতন-ভাতা দেওয়ার ব্যবস্থা করুন।মো. ওমর ফারুক, সাঁথিয়া, পাবনা।