বেহাল সড়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার সুজানগর থানার সৈয়দপুর, আহম্মদপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) অন্তর্গত একটি ঐতিহ্যবাহী গ্রাম। এই গ্রামে একটা বিল আছে, যার নাম নসু মোল্লার বিল। জমি সবই কৃষি, বিলের চতুর্দিক গ্রামগুলো থেকে ফসল গ্রামে তোলার মতো কোনো সড়কের ব্যবস্থা নেই। আগের দিনে ছিল গরু-মহিষের গাড়ি, আর অমানবিকভাবে মাথায় করে উৎপাদিত ফসল কৃষকেরা ঘরে তুলতেন বিভিন্ন লোকের বাড়ির ওপর দিয়ে। বর্তমানে গরু-মহিষের গাড়ি বিলুপ্ত, অমানবিকভাবে মাথায় করে এত ফসল ঘরে তুলতে হচ্ছে দীর্ঘদিন ধরে। এ ব্যাপারে স্থানীয় সাংসদ, বর্তমান পরিকল্পনামন্ত্রীর শরণাপন্ন হলে তিনি ব্যবস্থা নেওয়ার কথাও বলেছিলেন। কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বর্তমানে ভ্যানগাড়ি, ভটভটির মাধ্যমে কৃষি ফসল দ্রুত ঘরে তোলার জন্য এই সৈয়দপুর গ্রামে একটি ইট বিছানো সড়ক করে দিলে কৃষকেরা উপকৃত হবেন। উল্লেখ্য, এই বিলে নামার মতো কোনো ব্যবস্থা, অর্থাৎ কাঁচা রাস্তা নেই। সৈয়দপুর পশ্চিমপাড়া দীল মাহমুদের জোলা থেকে নসু মোল্লার বিলের মধ্যে ২ দশমিক ৫০ কিলোমিটার রাস্তা ইট বিছানো প্রয়োজন।মো. দলিল উদ্দিনসৈয়দপুর, আহম্মদপুর, পাবনা।