বেহাল সড়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলা বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে একটি বিচ্ছিন্ন এলাকা। এখানে যে সমস্যাটি সবচেয়ে প্রকট, তা হলো রাস্তাঘাটের দুরবস্থা। বিশেষ করে নাম নাহার মোড় থেকে উত্তরে ডাহুয়া ৩১ শয্যাবিশিষ্ট হাসপাতাল পর্যন্ত এবং দক্ষিণে ধোপার হাট এবং শিবের হাট থেকে কাজীর তেমাথা পর্যন্ত সড়কটি বিধ্বস্ত হয়ে গেছে। অথচ এই সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষকে চলাচল করতে হয়। এ কারণে এলাকাবাসী দীর্ঘদিন ধরে অবর্ণনীয় দুর্ভোগে রয়েছে।তাই জনস্বার্থের বিষয়টি বিবেচনা করে উল্লিখিত সড়ক সংস্কার করার জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। মো. ইলিয়াছ আলমহারামিয়া, সন্দ্বীপ।