ব্রহ্মপুত্র নদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ দেশের মানচিত্র থেকে হারিয়ে যাচ্ছে ব্রহ্মপুত্র নদ। প্রমত্তা ব্রহ্মপুত্রের আদি রূপ এখন শুধুই ইতিহাস। এই নদ এখন একটি মরা খাল। আবার কোথাও কোথাও এর অস্তিত্বটুকুও খুঁজে পাওয়া যাবে না। একসময় দেশের অভ্যন্তরেই ২৫০ কিলোমিটার দীর্ঘ এই নদকে কেন্দ্র করে এর দুই পাড়ের হাজার হাজার মানুষ বহু বছর ধরে গড়ে তুলেছিল বসতি ও জীবিকার সংস্থান। কিশোরগঞ্জ জেলাতেই একদা ব্রহ্মপুত্র নদ ১০ থেকে ২০ কিলোমিটার প্রশস্ত ছিল। সেই উত্তাল নদকে ঘিরেই বিভিন্ন স্থানে গড়ে উঠেছিল প্রসিদ্ধ নৌবন্দর ও বাণিজ্যকেন্দ্র। এর শাখা নদীগুলোও ছিল প্রবল খরস্রোতা। কিন্তু সময়ের বিবর্তনে আজ শাখা নদীর চিহ্ন পর্যন্ত নেই। ব্রহ্মপুত্র নদও মৃতপ্রায়। এই নদের অববাহিকায় পরিবেশসহ কৃষি আবাদেও নেমে এসেছে ব্যাপক বিপর্যয়। সেচব্যবস্থা নিয়ে কৃষকেরা পড়েছেন মহাসংকটে। ৫০ বছরেও এখানে কোনো খনন না হওয়ায় এর তলদেশ পলি পড়ে ভরাট হয়ে গেছে। বিলুপ্ত হয়ে যাচ্ছে জীববৈচিত্র্যসহ মৎস্য সম্পদ ও নানা জলজ প্রাণী। সমৃদ্ধ ইতিহাস ধারণ করা এই নদ আজ নাব্যতা সংকটে। খনন করে এর নাব্যতা ফেরানো এই নদের দুই পাড়ের হাজার হাজার মানুষের প্রাণের দাবি। তাই আসুন, ব্রহ্মপুত্র বাঁচাতে আমরা সচেষ্ট হই। ব্রহ্মপুত্র বাঁচাই, নিজেরা বাঁচি।জাহেদুর রহমান ৫৫ পুরানা পল্টন, ঢাকা-১০০০।