ব্লগ থেকে...
নির্বাচিত মন্তব্য‘বদলে যাও বদলে দাও মিছিল’ ব্লগ কর্তৃক ইস্যুভিত্তিক নাগরিক মতপ্রকাশের উদ্যোগটি অত্যন্ত সময়োপযোগী। যেমন, নৌ-দুর্ঘটনা বিষয়ে লেখাগুলোর মাধ্যমে আমরা অনেক মূল্যবান দিকনির্দেশনা ও বৈজ্ঞানিক ধারণা পেয়েছি এবং সরকারও জনগণের মনোভাব জানতে পেরেছে। আগে আমরা হাজার চিল্লাচিল্লি করেও সরকারের কাছে আমাদের মতামত তুলে ধরতে পারিনি। আমরা মনে করি, নৌ মন্ত্রণালয়ের বাজেট জনগণের সামনে প্রকাশ করা অপরিহার্য। সেটা যদি ডিজিটাল বাংলাদেশ অঙ্গীকারের ই-সিস্টেমে হয় এবং সব সময় আপডেট বাধ্যতামূলক করা হয়, তবে কিছুটা দুর্নীতি কমে যেতে পারে। যাদের সুফল পাওয়া উচিত, তাদের অসহায়ত্বকে পুঁজি করে কিছু প্রশাসন ও সরকারের নীতিনির্ধারকেরা যে কাগুজে খেলা খেলছেন, তা বন্ধ করতে হলে এখানে ভুক্তভোগী দক্ষিণাঞ্চলের জনগণের সম্পৃক্ততা খুব জরুরি। সাঈদ চৌধুরী [email protected] নির্বাচিত প্রস্তাবআমরা কী পরিমাণ কার্বাইড, কীটনাশক, ফরমালিন, ইথানল রোজ আহারের সঙ্গে গ্রহণ করছি জানি না। লাখ লাখ মানুষ মৃত্যুর দিকে চলে যাচ্ছে। ইতিমধ্যে অনেকে অকালে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন হার্ট, লিভার, কিডনি, পাকস্থলী ও মস্তিষ্কের রোগ নিয়ে। এই রোগগুলো দুই দশক আগেও এত ব্যাপক পরিমাণে ছিল না। আমরা যদি বিষ প্রয়োগকারীকে ফাঁসির মঞ্চে দাঁড় করাতে পারি, তবেই সব বিষ প্রয়োগকারী সতর্ক হয়ে যাবে। সরকারকে বলছি, এতগুলো মানুষকে যারা ঠান্ডা মাথায় খুন করছে, তাদের যথাযথ বিচার করুন, মৃত্যুদণ্ড দিন। তবেই দেশ থেকে এসব অনাচার বন্ধ হবে। তাহমিদ-উল-ইসলাম[email protected]নিজের মত দিন... ব্লগেwww.bodlejaobodledao.comচলতি বিষয়— বাড়িভাড়া নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চাই সাইবার অপরাধমুক্ত দেশ চাই রাসায়নিক ও ভেজালমুক্ত খাবার চাই নৌ-দুর্ঘটনা বন্ধ করতেই হবেজনমত জরিপের ফলাফলবদলে যাও বদলে দাও মিছিলের ওয়েবসাইটে নতুন তিনটি জনমত শুরু হয়েছে চলতি সপ্তাহে। আপনিও অংশ নিন জরিপে।ট্রাফিক আইন অমান্যকারীদের সাজা দিতে প্রতিদিন মোবাইল কোর্ট বসা উচিত বলে মনে করেন? হ্যাঁ ৮৭% না ১০% মন্তব্য নেই ৩% ১৮ জুলাই, ২০১২ পর্যন্তআপনি কি মনে করেন, নৌ-দুর্ঘটনা কমাতে চলতি বাজেটেই নৌ-পুলিশ বাহিনী গঠন করা জরুরি? হ্যাঁ ৭৩% না ২২% মন্তব্য নেই ৫% ১৮ জুলাই, ২০১২ পর্যন্তশিশুদের জন্য একটি বিশেষায়িত টিভি চ্যানেল অনুমোদন দেওয়া জরুরি বলে মনে করেন কি? হ্যাঁ ৮৩% না ১৪% মন্তব্য নেই ৩% ১৮ জুলাই, ২০১২ পর্যন্তwww.bodlejaobodledao.com