ভবনধসের জন্যদায়ী ব্যক্তিদের বিচার নিশ্চিত করা হোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনলাইনে প্রথম আলো (prothom-alo.com) নিয়মিত পড়া হয় ১৯০টি দেশ থেকে। পড়ার পাশাপাশি পাঠকেরা প্রতিদিন রাজনীতি, অর্থনীতি, সমাজ, খেলাসহ বিভিন্ন বিষয়ে তাঁদের মতামত দেন। তাঁদের এ মতামত চিন্তার খোরাক জোগায় অন্যদের। গত কয়েক দিনে বিভিন্ন বিষয়ে পাঠকদের কিছু মন্তব্য ঈষৎ সংক্ষেপিত আকারে ছাপা হলো—মুরাদ জংয়ের সঙ্গে সোহেল রানার সখ্যসাভারের সাংসদ তৌহিদ জং মুরাদের সঙ্গে ধসে পড়া ভবনের মালিক সোহেল রানার সখ্য আছে এবং সাংসদের পৃষ্ঠপোষকতায় রানা অবৈধভাবে ভবনটি নির্মাণ করেছিলেন। এই সংবাদে প্রতিক্রিয়া জানিয়ে এম এ জাফর লিখেছেন: সরকারদলীয় সাংসদের সঙ্গে যুবলীগ নেতা রানার সম্পর্ক কতটা গভীর, পত্রিকায় প্রকাশিত ছবিটি দেখলে তা সহজেই বোঝা যায়। অথচ প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সংসদে দাঁড়িয়ে বলছেন, রানা যুবলীগের সদস্য নন।রকিবুল হাসান: সাভারে মুরাদ জংয়ের সঙ্গে রানার তোলা ছবি অসংখ্য পোস্টারে ছাপা হয়েছে এবং সাংসদের দেহরক্ষী হিসেবে রানা সুপরিচিত ছিলেন। অথচ এখন মুরাদ জং বলছেন, তিনি রানাকে চেনেন না। আওয়ামী লীগের নেতারা রানার মতো অসংখ্য কর্মী ও প্রজাতন্ত্রের কর্মচারীদের বেআইনি কাজে ব্যবহার করছেন। এটা ১৯৭১ সালের জামায়াতের করা ঘৃণিত অপরাধের মতোই জঘন্য।সাদিকুর রহমান: মুরাদ জং ও সোহেল রানার বিচার হওয়া উচিত। তবে বিচারটা যেন তথাকথিত না হয়! দেশ থেকে দুর্নীতি বন্ধ হলেই শুধু এসব দুর্ঘটনা এড়ানো সম্ভব।পোশাকমালিকের কখনো কোনো শাস্তি হয় নাসাভারে পোশাক কারখানা ধসের পর দায়ী মালিকের বিচার প্রশ্নে জনমনে শঙ্কা দেখা দিয়েছে। কারণ, এর আগে বিভিন্ন কারখানায় দুর্ঘটনা ঘটলেও মালিকদের সাজা দেওয়ার কোনো নজির নেই। এ নিয়ে তৈরি প্রতিবেদন প্রকাশের পর আশেক উল্লাহ তাঁর অনুভূতি জানিয়ে লিখেছেন: মূল কারণ মালিকেরা আইনের ঊর্ধ্বে বিচরণকারী উচ্চশ্রেণীর কুলীন নাগরিক। আইনের লম্বা হাত অনেক ক্ষেত্রে প্রয়োগ করা হলেও এসব কুলীন নাগরিকের কেশাগ্রও স্পর্শ করতে পারে না। তাই তাঁরা অবাধে পার পেয়ে যান।মামুন: মালিকদের শাস্তি আগেও হয়নি, এখনো হবে না। এ দেশে টাকাঅলাদের অনেক ক্ষমতা। তার পরও বিবেকের তাড়নায় আমরা মালিকদের সর্বোচ্চ শাস্তি দাবি করি। আমরা আরও দাবি করি, মালিকদের সমুদয় সম্পদ আহত-নিহত ব্যক্তিদের পরিবারের মধ্যে বণ্টন করে দেওয়া হোক। এটাই এখন মানবতার দাবি।গণমাধ্যমে আমার বক্তব্য বিকৃতভাবে এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রীসাভারে ভবনধসের জন্য সেটির স্তম্ভ ধরে ‘নাড়াচাড়া’ করাকে সম্ভাব্য কারণ হিসেবে অভিহিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর। দুই দিন পর তিনি দাবি করেন, তাঁর বক্তব্য গণমাধ্যমে সঠিকভাবে উপস্থাপিত হয়নি। এ খবরে মতামত জানিয়ে হেলাল লিখেছেন: স্বরাষ্ট্রমন্ত্রী, জানতাম না যে কয়েকজনের ঠেলাঠেলিতে একটি বড় বিল্ডিং ভেঙে যায়। আপনি জানেন কি, মানুষ আপনার এ কথায় হাসাহাসি করছে? আর বিরোধী দল তো রানা প্লাজা ধসের পর তাৎক্ষণিকভাবে ওই এলাকা থেকে হরতাল তুলে নিয়েছিল এবং পর্যায়ক্রমে সারা দেশ থেকে হরতাল প্রত্যাহার করেছিল। দয়া করে অযথা কথা বলে দেশের মানুষকে কষ্ট দেবেন না।মোহাম্মদ জমির হায়দার: এসব কথা না বলে, উদ্ধারকাজ এবং বেঁচে যাওয়া মানুষগুলোর চিকিৎসা ঠিকমতো হচ্ছে কি না, তা তদারক করুন। এতে উদ্ধারকারী ও চিকিৎসকেরা উৎসাহিত হবেন। এরপর আইন প্রয়োগকারী সংস্থাকে দিয়ে ভবনের মালিক সোহেল রানাসহ দায়ী ব্যক্তিদের শাস্তির ব্যবস্থা করুন।কী নামে ডাকি তাঁদেরসাভারে ভবনধসের পর আহত-নিহত ব্যক্তিদের উদ্ধারে জীবনের ঝুঁকি নিয়ে দিনরাত খেটে চলেছেন অনেক সাধারণ মানুষ। প্রণব সাহা এ সংবাদে প্রতিক্রিয়া জানিয়ে লিখেছেন: এই মানবতাবাদীদের সালাম। দুই দিন ধরে জেলা প্রশাসন, সেনাবাহিনী, এনাম মেডিকেল কলেজ, ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যদের পাশাপাশি যেসব স্বেচ্ছাসেবী দিনরাত পরিশ্রম করছেন, দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালন করেছেন, তাঁদের সবাইকে ধন্যবাদ।সুমন: অন্তর থেকে আশীর্বাদ রইল উদ্ধারকারীদের জন্য এবং নাম না-জানা এমন আরও যাঁরা আছেন তাঁদের জন্য। এত মানুষের মৃত্যুর জন্য যাঁরা দায়ী, তাঁদের বিচার কি হবে, নাকি বিচারের নামে চলবে অর্থ, প্রভাব ও প্রতিপত্তির খেলা? রিজভি শাহরিয়ার: প্রশিক্ষণপ্রাপ্ত সেনাবাহিনীর সদস্যরা যখন নিরাপত্তাহীনতা ও ঝুঁকির কারণে ধসে পড়া ভবনের ভেতরে ঢুকছেন না, তখন জীবনের ঝুঁকি নিয়ে সে কাজটি করছেন সাধারণ কিন্তু সাহসী এসব মানুষ। তাঁদের কারণে বেঁচে গেছে অনেক প্রাণ। সত্যিকার বীর তো আপনারাই। আপনাদের সালাম ও ধন্যবাদ।এনাম হাসপাতালের অনন্য সেবাসাভারের দুর্ঘটনায় আহত-নিহত ব্যক্তিদের চিকিৎসাসেবা দেওয়ার ক্ষেত্রে এনাম হাসপাতাল অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এ নিয়ে প্রকাশিত প্রতিবেদন পড়ে দেবপ্রিয় দেব মন্তব্য করেছেন: আমি এনাম মেডিকেল কলেজ হাসপাতালের তৎপরতা দেখে মুগ্ধ। এ হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীসহ সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। আপনারা প্রশংসনীয় সেবা দিয়ে এক বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন।সফিকুল ইসলাম সুমন: ভয়াবহ এই মানবিক বিপর্যয়ে এনাম হাসপাতাল কর্তৃপক্ষ আহত ব্যক্তিদের জন্য যা করেছে বা করছে, সে জন্য ধন্যবাদ দিয়ে তাদের খাটো করব না। আমরা ভুলেই গিয়েছিলাম, চিকিৎসা মানে সেবা। এনাম হাসপাতাল এ সত্যটা আবার মনে করিয়ে দিল। যে আন্তরিকতা নিয়ে চিকিৎসক ও শিক্ষার্থীরা মানুষকে সেবা দিয়েছেন, সেটা নিঃসন্দেহে প্রশংসনীয়। শাস্তির চেয়ে বেশি জরুরি প্রাণ বাঁচানো: প্রধানমন্ত্রীসাভারে ভবনধসের পর প্রধানমন্ত্রীর এই মন্তব্যে প্রতিক্রিয়া জানিয়ে রাশেদ আহমেদ লিখেছেন: অত্যন্ত বিনয়ের সঙ্গে বলতে চাই, রাষ্ট্রের বিভিন্ন কর্মকাণ্ড নির্দিষ্ট বিভাগের ওপর ন্যস্ত থাকে। রানা প্লাজা ধসে পড়ার পরিপ্রেক্ষিতে কয়েকজন প্রকৌশলী ও শ্রমিক নেতার কথাবার্তা নিয়ে আপনার সমালোচনা অনভিপ্রেত। ভবনটির মালিক সরকারদলীয় নেতা বলেই কি আপনার এ বিরক্তি? মনে রাখা উচিত, ধসে পড়ার আগের দিন ভবনটিতে ফাটল দেখা দেওয়ার পর উপজেলা নির্বাহী কর্মকর্তার অভয় দেওয়ার ফলে এ দুর্ঘটনা। মালিকপক্ষ কোনো অবস্থাতেই এর দায় এড়াতে পারে না, যেমন পারে না খোদ সরকার।শায়খ রাসেল: ধ্বংসস্তূপের নিচে যাঁরা আটকে আছেন, তাঁদের জীবিত উদ্ধার করতে হবে, ঠিক আছে। কিন্তু আমরা জানি, যে ভবনমালিক এবং গার্মেন্টসের মালিকেরা নারকীয় হত্যাকাণ্ডের জন্য দায়ী, তাঁদের বিচার করতে হবে। তাঁদের সমুদয় সম্পদ জব্দ করে ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণ করার জোর দাবি জানাচ্ছি। এ ধরনের ঘটনা যেন দ্বিতীয়বার না ঘটে, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি।লুঙ্গি, জাতীয় সংসদ ও বারিধারাঢাকার বারিধারা এলাকায় রিকশাচালকদের লুঙ্গি পরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ওই এলাকার কর্তৃপক্ষ। এর প্রতিবাদ জানিয়ে কলাম লিখেছেন সিদ্দিকুর রহমান খান। এতে মতামত জানিয়ে আহমদ ময়েজ লিখেছেন: আমরা যুক্তরাজ্যে বসেও লুঙ্গি পরি। এতে আমাদের জাতও যায় না, কারও চোখও টাটায় না। নিজের দেশে লুঙ্গি নিয়ে এমন তুমুল কাণ্ড দেখে সত্যি বিস্ময় জাগে। কোনো কিছুকে জোর করে দমানো হলে, সেটি অবদমনের জোরে বেরিয়ে আসে। বাঙালি ট্রাউজার পরা শুরু করেছে মাত্র ১০০ কি ১৫০ বছর হলো। ট্রাউজার পরার নানা সুবিধা থাকতে পারে, কিন্তু পরিধেয়কে অবজ্ঞা করা বা নাক সিটকানো এক ধরনের শ্রেণীবিদ্বেষ।শাহীন মিয়া: বারিধারার লোকজন আধুনিক হওয়ার চেষ্টা করছেন। তাঁদের ফ্যাশন সম্পর্কে আরও জ্ঞান অর্জন করতে হবে। পোশাকের সঙ্গে আধুনিকতার চেয়ে রুচির সম্পর্ক বেশি। পোশাকের বিষয়ে ‘প্যাশন’ আর ফ্যাশনকে তাঁরা গুলিয়ে ফেলেছেন।বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবদুল হামিদ রাষ্ট্রপতি বাংলাদেশের ২০তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আবদুল হামিদ। এতে প্রতিক্রিয়া জানিয়ে মোহাম্মদ জমির হায়দার বাবলা লিখেছেন: অভিনন্দন, নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি অ্যাডভোকেট আবদুল হামিদ। বাংলাদেশের কিছুটা উত্তাল সময়ে দায়িত্ব নিয়েছেন, আপনি নিরপেক্ষতা ও রাজনৈতিক প্রজ্ঞা দিয়ে জাতীয় সমস্যা সমাধান করবেন—এ প্রত্যাশা থাকল।হান্নান: অভিনন্দন নতুন রাষ্ট্রপতিকে। তিনি ছিলেন সবার কাছে গ্রহণযোগ্য ও বিতর্কের ঊর্ধ্বে থাকা এক ব্যক্তি, কিন্তু অস্থায়ী রাষ্ট্রপতি থাকার সময় তাঁর দুটি সিদ্ধান্তের সমালোচনা হয়েছে। বর্তমান শাসনব্যবস্থায় তিনি কি এসব সমালোচনার ঊর্ধ্বে থাকতে পারবেন? দেশবাসীর কাছে তিনিই এখন পাঞ্জেরি, সংকট নিরসনের অগ্রদূত। (পাঠকের মন্তব্য বিস্তারিত পড়তে ও আপনার মতামত জানাতে ভিজিট করুন prothom-alo.com)