মেডিকেল কলেজে ভর্তির বিষয়ে সরকার গৃহীত সিদ্ধান্তের পক্ষে-বিপক্ষে বিভিন্ন ধরনের মতামত রয়েছে। এ ক্ষেত্রে বিপক্ষের মতামতের প্রতি বেশি আলোকপাত করা হচ্ছে। অথচ মেডিকেলে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের একটি বড় অংশ রয়েছে, যারা এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে।বর্তমানে সম্পূর্ণ নকলমুক্ত পরিবেশে এসএসসি এবং এইচএসসি এই দুই পাবলিক পরীক্ষা সম্পন্ন হয়। ফলে এই দুই পরীক্ষায় যারা ভালো ফলাফল করে, তারা অবশ্যই মেধাবী, পরিশ্রমী এবং নিঃসন্দেহে তাদের চিকিৎসক হওয়ার যোগ্যতা রয়েছে। এই পদ্ধতিতে ভর্তি-প্রক্রিয়া সম্পন্ন হলে আমাদের ১২ বছরের শিক্ষাজীবনের যথার্থ মূল্যায়ন হবে বলে আমরা মনে করি।তা ছাড়া জিপিএ-এর পদ্ধতিতে ভর্তি-প্রক্রিয়া সম্পন্ন হলে দুর্নীতির পরিমাণ শূন্যের কোঠায় চলে আসবে। কেননা, প্রতিবছরই ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে কতিপয় গোষ্ঠী প্রশ্নপত্র ফাঁসসহ নানা ধরনের দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত হয়ে পড়ে। এর ফলে ১২ বছরের শিক্ষাজীবন ভালোভাবে অতিবাহিত করার পরও অনেক মেধাবী ও যোগ্য শিক্ষার্থী মেডিকেলে ভর্তির সুযোগ পায় না।যেকোনো নতুন প্রক্রিয়া চালু করতে গেলে সব সময়ই কিছুটা বাধার সম্মুখীন হতে হয়। সরকার কর্তৃক গৃহীত সৃজনশীল পদ্ধতি সম্পর্কে প্রথমে আমরা বেশ ভীত থাকলেও পরবর্তীম সময়ে এ পদ্ধতির ফলে আমরা যথেষ্ট উপকৃত হয়েছি। এ পদ্ধতিতে আমাদের মেধা ও সৃজনশীলতার বিকাশ ঘটেছে এবং সরকারের এ সিদ্ধান্ত সঠিক বলে প্রমাণিত হয়েছে। তেমনি সরকার কর্তৃক গৃহীত এ বৈপ্লবিক সিদ্ধান্তে আমাদের শিক্ষাব্যবস্থার যুগান্তকারী পরিবর্তন সাধিত হবে এবং তা শিক্ষার্থীদের জন্য যথার্থ বলে প্রমাণিত হবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস।মেডিকেলে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের পক্ষেসৌরিন, তামান্না, রাইসা, আদনান, আবীর।