ভাষার মাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাষা আন্দোলনের মাস ফেব্রুয়ারি এলে অনেকে মাতৃভাষাচর্চা নিয়ে তোড়জোড় শুরু করেন। সভা-সমাবেশে মাতৃভাষার পক্ষে জোরালো বক্তৃতা দেন। কিন্তু ফেব্রুয়ারি চলে গেলে মাতৃভাষার কথা তাঁদের মনে থাকে না। যতই দিন যাচ্ছে, আমাদের প্রাত্যহিক জীবনে মাতৃভাষার ব্যবহার ততই কমে যাচ্ছে। অথচ ভাষা আন্দোলনের অন্যতম লক্ষ্য ছিল সর্বস্তরে মাতৃভাষা চালু করা। স্বাধীনতার ৪১ বছর পরও উচ্চ আদালতে মাতৃভাষা চালু করা সম্ভব হয়নি। উচ্চ আদালতের বেশির ভাগ রায় লেখা হয় ইংরেজিতে। অথচ আমাদের বাংলা ভাষা মোটেই দুর্বল নয়। সরকারি দপ্তরে যে ভাষা ব্যবহার করা যায়, তা গৎবাধা ও সেকেলে। আমরা আশা করব, ভাষাশহীদদের প্রতি সম্মান দেখিয়ে সবাই শুদ্ধভাবে বাংলা ভাষা চর্চা করবেন। আরিফ আহমেদ, ধানমন্ডি, ঢাকা।