ভেজালবিরোধী অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভেজাল খাদ্য যারা উৎপাদন ও বিক্রি করে, তারা মানুষ নয়, খুনি। ভেজালবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া দরকার। পণ্যে ভেজাল দেওয়া এখন জাতীয় সমস্যায় পরিণত হয়েছে। সরকারের উচিত টাস্কফোর্স গঠন ও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এর বিরুদ্ধে ব্যাপক প্রতিরোধ গড়ে তোলা। প্রতিটি জেলায় একটি করে পরীক্ষাগার স্থাপন করতে হবে। আমরা জানি, ব্যবসায়ীরা জেনেশুনে অতিরিক্ত মুনাফার লোভে এসব অপকর্ম করে থাকেন। এ ধরনের মানসিকতার যত দিন পরিবর্তন না হবে, তত দিন ভেজাল প্রতিরোধ করা সম্ভব নয়।জাহেদুর রহমান ইকবাল৫৫, পুরানা পল্টন, আজাদ সেন্টার, ঢাকা-১০০০।