ভৈরব জেলা ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুল আলোচিত ভৈরব (প্রস্তাবিত) জেলা বাস্তবায়নের পথ কত দূর? জেলা হচ্ছে, হবে—এ নিয়ে ভৈরবের সর্বত্র আলোচনা অনেক দিন ধরে চলছে। কিন্তু কবে হচ্ছে আনুষ্ঠানিক ঘোষণা অথবা শুভ উদ্বোধন?সব মিলিয়ে জেলা ঘোষণা এবং বাস্তবায়নে যতই কালক্ষেপণ হচ্ছে, এতে নেতিবাচক সমালোচনা চলছেই। এ নিয়ে জনমনে চাপা ক্ষোভ আছে। এ অবস্থায় অনেকেই মনে করে, এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া উচিত।উল্লেখ্য, ভৈরব বাংলাদেশের ৬৫তম জেলা হচ্ছে, এ বিষয়ে প্রথম বিজ্ঞপ্তি প্রকাশ পায় প্রথম আলোয় (২০/১০/০৯ ইং)। মূলত তখন থেকেই আলোচনার শুরু। আর কালক্ষেপণ না করে আনুষ্ঠানিক ঘোষণা দ্রুত করা হোক। মো. শামীম, বাঁশগাড়ী, ভৈরব।