মংলায় সুপেয় পানির সংকট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৭ মে পৌর কর্তৃপক্ষ মাইকযোগে জানিয়ে দিয়েছে, আপাতত আর পানি দেওয়া সম্ভব নয়। ঘোষণা দিয়েই পৌর কর্তৃপক্ষ তাদের দায়িত্ব সেরেছে। প্রশ্ন হচ্ছে যে অভিযোগগুলো উঠেছে, এর জবাবদিহি কী? পানির অভাবে লক্ষাধিক পৌরবাসী যে দুর্ভোগের মধ্যে পড়েছে, তার প্রতিকার কবে হবে?

লবণ পানি-অধ্যুষিত মংলাবাসীর সুপেয় পানির সংকট নিরসনে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ২০০৫ সালে পৌর এলাকায় বিশুদ্ধ পানি সরবরাহের উদ্যোগ নেয়। এ লক্ষ্যে পৌরসভার মাছমারা এলাকায় পাঁচ লাখ লিটার ধারণক্ষমতার একটি উচ্চ জলাধার, ৪৬ কোটি লিটার ধারণক্ষমতার একটি পানি শোধন ও সরবরাহ কেন্দ্রের কাজ শুরু করা হয়।

২০১০ সালে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর তা পৌর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে। এরপর থেকে পৌর কর্তৃপক্ষ পৌর এলাকার ১ হাজার ৯০০ পরিবারকে পাইপলাইনের মাধ্যমে সকালে ও বিকেলে সুপেয় পানি সরবরাহ করে আসছিল। গত মাস থেকে পুকুরের পানি শুকিয়ে যাওয়ায় শুধু সকালে একবার সামান্য পানি সরবরাহ করা হতো। ১৬ মে থেকে এ সরবরাহ পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে।

কিছু লোকের অনিয়মের কারণে পৌরবাসীর এ দুর্ভোগ মেনে নেওয়া যায় না। পানি শোধন কেন্দ্রের পুকুরে মাছ, ও পুকুর খনন করে এর পানি কমিয়ে দেওয়া বা সময়মতো নদী থেকে পানি উত্তোলন না করার যে অভিযোগ, তা জরুরি ভিত্তিতে তদন্ত এবং দায়ী ব্যক্তিদের শনাক্ত করে তাঁদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে। তা না হলে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটতেই থাকবে।