মহাখালী বাস টার্মিনালের এ দুর্দশা কেন?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টার্মিনালটির ব্যবস্থাপনায়ও রয়েছে বড় সমস্যা। ওই এলাকার ড্রেনেজ–ব্যবস্থা বিকল থাকায় অল্প বৃষ্টিতেই সৃষ্টি হয় জলাবদ্ধতা। টার্মিনালের মূল ভবনসহ ভেতরের পরিবেশ অপরিচ্ছন্ন। টার্মিনাল ভবনের নিচতলায় যাত্রীদের বসার জায়গা অনুপাতে ফ্যানের সংখ্যাও কম। ফলে দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের। এভাবেই চলছে রাজধানীর অন্যতম এই বাস টার্মিনাল। অথচ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনোই মাথাব্যথা নেই! বিষয়টি খুবই দুঃখজনক। এ টার্মিনালের দেখভালের দায়িত্ব ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি)। তারা যদি তাদের দায়িত্ব ঠিকভাবে পালন করতে পারত, তবে পরিস্থিতি এ রকম হতো না।

বোঝা যাচ্ছে এই বাস টার্মিনালের সম্প্রসারণ ও সংস্কার জরুরি হয়ে পড়েছে। কীভাবে এর সম্প্রসারণ ও আধুনিকায়ন করা যায়, সে ব্যাপারে বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে একটি পরিকল্পনা প্রণয়ন করতে হবে। মহাখালী টার্মিনাল মালিক পরিবহন সমিতির পক্ষ থেকে বলা হচ্ছে, টার্মিনালটি সম্প্রসারণ করার সুযোগ আছে। বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যেতে পারে। যদি তা বাস্তবসম্মত না হয়, তবে ধারণক্ষমতার সঙ্গে সংগতি রেখে নির্দিষ্ট সংখ্যক বাস এখান থেকে ছাড়ার উদ্যোগ নিতে হবে। এখান থেকে ছেড়ে যাওয়া বাসের রুটসংখ্যা কমিয়ে দিতে হবে। বাকি রুটগুলোর জন্য ভিন্ন টার্মিনালের ব্যবস্থা করতে হবে।

আসল কথা হচ্ছে, রাস্তায় বাস রেখে কোনো বাস টার্মিনাল থেকে বাস ছাড়ার বিষয়টি অগ্রহণযোগ্য। শহরের মধ্যে অবস্থিত মহাখালী বাস টার্মিনালকে শৃঙ্খলার মধ্যে আনতে হবে। টার্মিনালে সুস্থ ও পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার সব উদ্যোগ নিতে হবে।